১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৫:১২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
টানা দ্বিতীয় হার অজিদের, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ইংল্যান্ডের

টানা দ্বিতীয় হার অজিদের, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ইংল্যান্ডের

স্বাধীনতার স্পোর্টস ডেক্স :

সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না অস্ট্রেলিয়ার। কিন্তু রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ইংল্যান্ডের কাছে হার মানলো অ্যারন ফিঞ্চের দল। সাউদাম্পটনে সফরকারীররা হেরেছে ৬ উইকেটে। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেললো ইংল্যান্ড। প্রথম টি-টোয়েন্টিতে তারা জিতেছিল ২ রানে। মঙ্গলবার একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ম্যাচে নামবে দুই দল।

বাঁচামরার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ১৮.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

১৫৮ রানের লক্ষ্যে নেমে দলীয় ১৯ রানে জনি বেয়ারস্টোকে (৯) হারায় ইংল্যান্ড। তবে দ্বিতীয় উইকেটে ৮৭ রানের জুটিতে স্বাগতিকদের জয়ের ভিত গড়ে দেন জস বাটলার ও ডেভিড মালান।

আগের ম্যাচে ফিফটি হাঁকানো মালান এদিন উপহার দেন ৪২ রানের (৩২ বল) ইনিংস। যাতে ছিল ৭ চারের মার। এরপর ১৩ রানের ব্যবধানে টম ব্যান্টন (২) ও অধিনায়ক এউইন মরগানকে (৭) হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ইংল্যান্ড। তবে ওপেনিংয়ে নামা বাটলার ঠান্ডা মাথায় বাকি কাজটুকু সারেন। মঈন আলীর সঙ্গে ১১ বলে ২৩* রানের জুটিতে নিশ্চিত করেন জয়। ৫৪ বলে ৭৭* রানের ইনিংসটি বাটলার সাজান ৮ বাউন্ডারি ও ২ ছক্কায়। আর মঈন সমান একটি করে চার-ছয়ে ৬ বলে করেন ১৩* রান। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশটন অ্যাগার ২টি, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা নেন একটি করে উইকেট। ম্যাচসেরা হন বাটলার।

অস্ট্রেলিয়া ইনিংসের শুরুটাই ভালো ছিল না । দলীয় ৩ রানের মধ্যে ডেভিড ওয়ার্নার (০) ও অ্যালেক্স ক্যারি (২) ফেরেন সাজঘরে। দলীয় ৩০ রানে স্টিভ স্মিথকে (১০) হারানোয় চাপ বাড়ে অজি শিবিরে। মার্কাস স্টয়নিসকে নিয়ে অবশ্য সে চাপ অনেকটাই কাটিয়ে উঠেছিলেন অধিনায়ক ফিঞ্চ। দলীয় ৭৯ রানে আউট হন ফিঞ্চ (৩৩ বলে ৪০)। ১০ রান পর বিদায় নেন স্টয়নিসও (২৬ বলে ৩৫)। সেখান থেকে গ্লেন ম্যাক্সওয়েলের ১৮ বলে ২৬, অ্যাগারের ২০ বলে ২৩ ও প্যাট কামিন্সের ৫ বলে ১৩* রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্ডান নেন সর্বোচ্চ ২ উইকেট। জফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড প্রত্যেকের শিকার একটি করে উইকেট।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024