১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সকাল ১০:২০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
টাঙ্গাইলে প্রেমিক বেঁধে প্রেমিকাকে গণধর্ষণ

টাঙ্গাইলে প্রেমিক বেঁধে প্রেমিকাকে গণধর্ষণ

নিজেস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের সখীপুরে প্রেমিকের সামনে প্রেমিকাকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামী সাদ্দাম হোসেনকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

শুক্রবার (৫ এপ্রিল) টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাদ্দাম হোসেন উপজেলার দক্ষিণ ঘাটেশ্বরী গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে।

র‌্যাব-১২ কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুর রহমান জানান, গত মার্চ ১১ মার্চ সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের একটি বনের মধ্যে প্রেমিকের সামনে প্রেমিকাকে গণর্ধষণ ও ভিডিও ধারণ করে সাদ্দাম হোসেন ও তার সহযোগীরা। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে মামলার প্রধান আসামি সাদ্দামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি সাদ্দাম এ মামলা ছাড়াও ২০১৪ সালের একটি হত্যা মামলার আসামি বলেও জানান তিনি।

মামলার সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ সোমবার বিকেলে ওই কিশোরী তার প্রেমিকের সঙ্গে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের উলিয়াচালা খেলার মাঠের পাশে বসে গল্প করছিল। এ সময় ওই ইউনিয়নের দক্ষিণ ঘাটেশ্বরী গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৭), তার বন্ধু আশরাফুল (২৬), জালাল উদ্দিন (২৫), নজরুল ইসলাম (৩০) ও আফাজ উদ্দিন (২৩) মোটরসাইকেল নিয়ে সেখানে যায়। তারা ওই প্রেমিক-প্রেমিকার গতিবিধি ফলো করে। পরে ওই প্রেমিক যুগলকে হাত-মুখ বেঁধে পাশের একটি বনে নিয়ে যায়। সেখানে তাদের কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রেমিক আবদুর রহিমকে (বাবু) গাছের সঙ্গে বেঁধে রেখে সাদ্দাম, আশরাফুল ও জালাল ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে। এরপর প্রেমিক যুগলকে বিবস্ত্র করে তাদের নানা আপত্তিকর দৃশ্যও মুঠোফোনে ধারণ করে তারা। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে তাদের ওপর এ পাশবিক নির্যাতন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024