১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ৪:০৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
জয়পুরহাটে ৮৭৬ শিক্ষার্থী পেলো সাইকোলজিক্যাল সাপোর্ট কিটস

জয়পুরহাটে ৮৭৬ শিক্ষার্থী পেলো সাইকোলজিক্যাল সাপোর্ট কিটস

রিফাত হোসেন(মেশকাত), জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ৪টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৮৭৬ জন শিক্ষার্থীর মাঝে সাইকোলজিক্যাল সাপোর্ট কিটস’ প্রদান করা হয়েছে। এছাড়াও এলাকার আরো ১৪টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৩৪৮ জন শিক্ষার্থীর হাতে ডিটারজেন্ট পাউডার, টুথ পাউডার ও সাবান বিতরণ করা হয়।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে গুড নেইবার বাংলাদেশ কালাই সিডিপি নামে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।
সংস্থার কালাই সিডিপি’র ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোর কিশোরী শিক্ষার্থীদের হাতে এসব গিফট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) টুকটুক তালুকদার।
আরো উপস্থিত ছিলেন সংস্থার সহকারী ম্যানেজার জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, সংস্থার এডমিন অফিসার আসমান আলী ও হেল্থ অফিসার মরিয়ম ইয়াছমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি টুকটুক তালুকদার তার বক্তব্যে সংস্থাটির সার্বিক কার্যক্রমে সন্তোস প্রকাশ করে বলেন-এখানে উপস্থিত সকল শিক্ষার্থীই তোমরা ভাগ্যবান। কারণ আমরা যখন পড়াশোনা করেছি, তখন কোন সংস্থা থেকে এই ধরণের সুযোগ সুবিধা পাইনি। তোমরা এই সংস্থা থেকে বই, খাতা, কলম, মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিষ্ট্রেশন ফি, স্বাস্থ সেবা, ঔষধ, খাবার সহ অনেক কিছুই বিনামূলে পাচ্ছো। তাই তোমাদের উচিৎ মনোযোগ সহকারে লেখাপড়া চালিয়ে যাওয়া। পাশাপাশি মোবাইল আসক্তি থেকে দূরে থেকে যে কোন মূল্যে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024