| | | |
সংবাদ শিরোনামঃ
তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

রিফাত হোসেন(মেশকাত), জয়পুরহাট জেলা প্রতিনিধি:
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম. অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ. জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান. জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এম এ করিম, জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহিউদ্দিন, বিসিকের উপ-ব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুল আমিন প্রমুখ।
জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন, শুধু শিল্প নয়, কৃষি ও শিক্ষাসহ অন্যান্য অনেক ক্ষেত্রেই উৎপাদনশীলতার বৃদ্ধি করা যেতে পারে।
এক্ষেত্রে তিনি জয়পুরহাট জেলার প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করেন। বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকভাবে ব্যবসার অনুকূল পরিবেশ তৈরি করেছেন। উৎপাদন এবং ব্যবস্থাপনার সাথে জড়িত সকলকে উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা নিয়ে কাজ করতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024