মোঃ সরোয়ার হোসেন স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া’র ভেড়ামারা উপজেলা জুনিয়াদহ ইউনিয়ন, জুনিয়াদহ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে গতকাল রবিবার বাদ মাগরিব এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে রাশিদুল হাসান আজাদ এর সভাপতিত্বে ও হাফেজ মোঃ হুমায়ুন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামাতের নায়েবে আমির ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া- ২ ভেড়ামারা মিরপুর আসনের আগামী দিনের সংসদ প্রার্থী বিশিষ্ট রাজনৈতিকবিদ মোঃ আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামাত’র তার্বিয়াত বিভাগের সেক্রেটারি ও ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজে’র সহকারী অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ, আলেমেদ্বীন, ডক্টর নুরুল আমিন জসিম।
উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজা। দ্বিতীয় বক্তা হিসেবে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তাফসির কারক মুফাসসিরে কোরআন মুফতি ফরিদ উদ্দিন। প্রিন্সিপাল এমদাদুল উলুম মাদ্রাসা যুগিয়া কুষ্টিয়া। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন, মুফতি সাইফুদ্দিন আল আজাদ, প্রতিষ্ঠাতা পরিচালক আজাদীর কন্ঠ শিল্পী গোষ্ঠী কুষ্টিয়া ও মুফতি আব্দুল্লাহ আল মামুন খতিব দুনিয়াদহ কাচারিপাড়া জামে মসজিদ ভেড়ামারা। সর্বশেষ প্রধান বক্তার আলোচনা শেষে মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষনা করা হয়।