১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:২২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
জিরো থেকে হিরো চাল রশিদ / কুষ্টিয়ার আইলচারার রশিদ এন্টারপ্রাইজ ৯২ কোটি টাকার সম্পত্তি গোপন নিলামে কেনেন ১৯ কোটি টাকায়

জিরো থেকে হিরো চাল রশিদ / কুষ্টিয়ার আইলচারার রশিদ এন্টারপ্রাইজ ৯২ কোটি টাকার সম্পত্তি গোপন নিলামে কেনেন ১৯ কোটি টাকায়

স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ায় ৯২ কোটি টাকার সম্পত্তি মাত্র ১৯ কোটি টাকায় নিলামে বিক্রির অভিযোগ উঠেছে ব্র্যাক ব্যাংক পোড়াদাহ শাখার বিরুদ্ধে। মেসার্স বিশ্বাস ট্রেডার্স, ভিআইপি রাইচ মিল ও ভিআইপি ফ্লাওয়ার মিলের প্রোপাইটার শফিকুল ইসলাম উচ্চ আদালতে রিট করেন।
একটি সুত্রে জানা যায়, কুষ্টিয়ার আইলচারায় অবস্থিত মেসার্স বিশ্বাস ট্রেডার্স এন্ড ভিআইপি রাইচ মিল ব্র্যাক ব্যাংক পোড়াদাহ শাখার নিকট ঋণ চাইলে ব্যাংক কর্তৃপক্ষ জমির ভ্যালুয়েশন করে ৯২ কোটি টাকা। ব্র্যাক ব্যাংক পোড়াদাহ শাখা সকল কাগজপত্র যাচাই বাছাই করে উক্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৪৩ কোটি টাকা ঋণ প্রদান করে। ভিআইপি রাইচ মিল সময়মতো ঋণের কিস্তি দিতে ব্যর্থ হলে ব্যাংক কর্তৃপক্ষ অতি গোপনে অখ্যাত কাগজে নিলাম বিজ্ঞপ্তি দিয়ে কুষ্টিয়ার আইলচারার রশিদ এন্টারপ্রাইজের নামে মাত্র ১৯ কোটি টাকায় নিলামে বিক্রি করে।
ব্যাংক যেখানে ৪৩ কোটি টাকা পাবে, ব্যাংকের হিসাবে ঐ সম্পত্তির মূল্য ৯২ কোটি টাকা, সেখানে মাত্র ১৯ কোটি টাকায় নিলাম করে । বিষয়টি জানতে পেরে মেসার্স বিশ্বাস ট্রেডার্স, ভিআইপি রাইচ মিল ও ভিআইপি ফ্লাওয়ার মিলের প্রোপাইটার শফিকুল ইসলাম উচ্চ আদালতে রিট করেন। রিটে হাইকোর্ট নিলামের সকল কার্যক্রম স্থগিত করে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কিস্তি করে দিয়েছে।
জানা যায়, ব্র্যাক ব্যাংক লিঃ পোড়াদাহ শাখা গত ২৪/০৩/২০২২ ইং তারিখে নিলাম করে। উক্ত নিলামের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন করেন প্রতিষ্ঠানের মালিক শফিকুল ইসলাম। রিট পিটিশন
নং-৯১০১/২০২২, তারিখ : ০২/০৮/২০২২ ইং। হাইকোর্ট ডিভিশনের যৌথ বেঞ্চ এক শুনানী অন্তে গত ২৪/০৩/২০২২ ইং তারিখে অনুষ্ঠিত নিলামের সকল কার্যক্রম স্থগিত করে।এর ফলে শফিকুল ইসলাম মেসার্স বিশ্বাস ট্রেডার্স, ভিআইপি রাইচ মিল ও ভিআইপি ফ্লাওয়ার মিলের মালিকানা বহাল থাকে।
আইলচারার রশিদ এন্টারপ্রাইজের রশিদের ব্যাংক কর্তৃপক্ষের সাথে গোপন যোগসাজসে পানির দরে কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
কোটি কোটি টাকার সম্পত্তি পানির দরে নামমাত্র দামে বিক্রি করা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024