| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
জিয়াউর রহমানের ম্যুরালের ছবি অবমাননা/ ভেড়ামারা থানায় আড়াই বছর পর মামলা রেকর্ড

জিয়াউর রহমানের ম্যুরালের ছবি অবমাননা/ ভেড়ামারা থানায় আড়াই বছর পর মামলা রেকর্ড

সরোয়ার হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ম্যুরালের ছবি অবমাননা করায় প্রায় আড়াই বছর পর বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাসিবুর রহমান রিজুসহ ১২ জনের নাম উল্লেখ করে ভেড়ামারা থানায় মামলা রেকর্ড করা হয়েছে। জিয়াউর রহমান’র ম্যুরালে কালিলেপন ও অবমাননা করায় কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম শিপন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০২২ সালের ১১ এপ্রিল মুক্তিযোদ্ধা মঞ্চের কেন্দীয় সহ-সভাপতি হাসিবুর রহমান রিজুর হুকুমে এবং নাজমুল প্রধানের নির্দেশনায় দেশীয় অস্ত্র নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ভেড়ামারা উপজেলা পরিষদের সামনে থাকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ম্যুরালে হাসিবুর রহমান রিজু থুতু মারে এবং অনান্য আসামীরা ছবিতে কালো স্প্রে ব্যাবহার করে ছবি বিকৃত করে। সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা বাধা প্রদান করলে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে এবং সাক্ষীগণের উপর হামলা করে নীলাফোলা জখম করে। এ বিষয়ে সে সময় ভেড়ামারা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয় নি। এ ঘটনার পর আড়াই বছর পর কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম শিপন বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করে। পুলিশ অভিযোগ টি আমলে নিয়ে রেকর্ড করেন। মামলা নং ১৮ তারিখ ঃ ২৮/১০/২০২৪ ইং ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৫০৬/১১৪ পেনালকোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য উপাদানবলী আইনের ৩(ক)।
এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম জানিয়েছেন, জিয়াউর রহমান’র ম্যুরালে কালিলেপন ও অবমাননা করার অভিযোগ বিষয়ে লিখিত আবেদন’র প্রেক্ষিতে মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের আভিযান অব্যহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024