| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
জাসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভেড়ামারায় লিফলেট বিতরণ

জাসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভেড়ামারায় লিফলেট বিতরণ

উজ্জ্বল হোসেন:
খাদ্য-জ্বালানি ও সারের মূল্যবৃদ্ধিসহ দুর্নীতি-লুটপাট-দলবাজি-আমলাতন্ত্র-গুন্ডাতন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে। আজ সকালে ভেড়ামারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দলটি এই লিফলেট বিতরণ করেন। জাসদের এই কর্মসূচির নেতৃত্ব দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিৎ কুমার সিংহ রায়, কৃষিবিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল, চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাসদনেতা হাজী নূর ইসলাম, মুকুল মালিথা, নাহারুল ইসলাম ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুল ইসলাম তুহিনসহ অন্যান্য উপস্থিত ছিলেন।।।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024