১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শনিবার | বর্ষাকাল | সকাল ৯:১২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
জামায়াত ইসলামীর আমীর ড. শফিকুর রহমান কে ফুলেল শুভেচ্ছা ভেড়ামারা জামায়াতের

জামায়াত ইসলামীর আমীর ড. শফিকুর রহমান কে ফুলেল শুভেচ্ছা ভেড়ামারা জামায়াতের

উজ্জল হোসেন :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান কুষ্টিয়ার ভেড়ামারায় জামায়াতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। খুলনা থেকে সড়ক পথে তিনি পাবনা জেলা জামায়াতে ইসলামীর একটি জনসভায় যোগদানের উদ্দ্যেশে আজ শনিবার সকাল ৯টা ২০ মিনিটে ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রীজ ও লালন শাহ্ ব্রীজ’র গোলচত্বরে এসে পৌছান। এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেন, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, ভেড়ামারা-মিরপুর আসনের জামায়াতের নমিনী, সাবেক উপজেলা চেয়ারম্যান মজলুম জননেতা আব্দুল গফুর, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক অধ্যাপক সুজাউদ্দীন সুজা, আর্দশ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড.মাওলানা অধ্যাপক নূরুল আমীন জসিম। এসময় প্রান প্রিয় নেতা ড. শফিকুর রহমান কে খুব কাছ থেকে দেখেন এবং হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জালাল উদ্দীন, সাবেক সাধারন সম্পাদক হাফেজ আহমাদুল্লাহ, হাফেজ হারুনার রশিদ, তারেক আহমদ, এমদাদুল ইসলাম সাগর, তারিক হোসেন, শফিকুল ইসলাম সহ শত শত নেতাকর্মী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024