১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | দুপুর ১:০৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
জাতীয় গ্রীডে ত্রুটি, কুষ্টিয়া সহ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত

জাতীয় গ্রীডে ত্রুটি, কুষ্টিয়া সহ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত

স্বাধীনতা ডেক্স:
হঠাৎ জাতীয় গ্রিডে ত্রুটির কারণে কুষ্টিয়া সহ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা ২ মিনিটে বিদ্যুতের জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেয়। এরপর বিভাগের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহে জটিলতা সৃষ্টি হয়। বেলা আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরবরাহব্যবস্থা স্বাভাবিক হয়নি।

কুষ্টিয়ার ভেড়ামারার পাওয়ার গ্রিড অব বাংলাদেশের আওতাধীন ভারত-বাংলাদেশ ব্যাক টু ব্যাক স্টেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, ‘হঠাৎ একটু সমস্যা দেখা দিয়েছে। এতে বেশ কিছু জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হচ্ছে। এটি নিয়ে ঢাকা থেকে একটি কমিটি কাজ করছে। আমরাও ত্রুটি খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি। দ্রুততম সময়ের মধ্যে সবকিছু স্বাভাবিক করার চেষ্টা চলছে।’
নাম প্রকাশ না করার শর্তে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) কুষ্টিয়ার এক কর্মকর্তা জানান, সকাল ৯টা ২ মিনিটে হঠাৎ জেলার বিভিন্ন গ্রিডে একযোগে বিদ্যুতের সরবরাহ কমে যায়। আশপাশের জেলায় খোঁজ নিয়ে একই অবস্থার কথা জানা যায়। দেশের বিভিন্ন জায়গায় প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদিত হয়। তা গ্রিডের মাধ্যমে সরবরাহ করা হয়ে থাকে। বিদ্যুৎ প্ল্যান্টে নাকি গ্রিডে ত্রুটি হয়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওজোপাডিকোর আওতায় কুষ্টিয়া জেলায় আজ ৬০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। পাওয়া যাচ্ছে ৪০ মেগাওয়াট। এ বিদ্যুৎ দিয়ে বিভিন্ন অঞ্চল বিভাজন করে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। একদিকে ঘণ্টাখানেক বন্ধ রেখে অন্যদিকে সরবরাহ করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024