এস এম রওনক :
বাংলাদেশের আপামর জনসাধারণের অবহেলিত নারী ও শিশুদের অধিকার আদায়ে নিশ্চিত করনে বাংলাদেশ জাতীয়তাবাদে আদর্শিত জাতীয় নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী কুষ্টিয়া জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নির্বাচিত হন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরিক্ষিত সৈনিক, উপজেলা বিএনপির দুঃসময়ের সাথী, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহাদাত হোসেন ও মোকারিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোঃ আনোয়ার হোসেনের নাতি মোঃ কাওছার আজম।
নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান এবং ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এডভোকেট নিপুণ রায় চৌধুরী সাক্ষরিত কুষ্টিয়া জেলার সদস্য সচিব হিসেবে এলাকার তথা মোকারিমপুর ইউনিয়নের গর্ব মোঃ কাওছার আজম দলীয় কর্মসূচি পালনে আজ রাত ৭:৩০ মিনিটে এলাকায় পৌঁছালে মোকারিমপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, স্থানীয় জনতা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন,
এলাকাবাসীর উষ্ণ ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, আমি কোন নেতা নয় , নেতা হতে আসিও নি আমি আপনাদের স্নেহ ও ভালোবাসা নিয়ে পাশে থাকতে চাই, এলাকার শুধুমাত্র নারী ও শিশু নয় সকল অবহেলিত, অসহায় জনগনের অধিকার নিশ্চিত করনে আমাকে সব সময় পাশে পাবেন ইনশাআল্লাহ।