ফিরোজ মাহমুদ, ষ্টাফ রির্পোটার ঃ
জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে কুষ্টিয়ার মিরপুরের বৃত্তিপাড়ায় ফসলি জমি পাটক্ষেত্র চাষ দিয়ে জমি দখলের পাঁয়তারা চালিয়েছে এক ব্যাক্তি। অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে দিবালোকে পাওয়ার টিলার নিয়ে ওই জমি চাষ করে বলে অভিযোগ উঠেছে। এ করে জমির লীজ গ্রহীতার ইনু আলী’র প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে মিরপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে জমির মালিক আইয়্যুব আলী।
লিখিত অভিযোগে জানা গেছে, মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের বৃত্তিপাড়া গ্রামের আইয়্যুব আলী এবং নায়েব আলী আপন দুই ভাই। দীর্ঘদিন ধরেই কারনে অকারনে শুত্রুতা করে আসছিল তারই ছোট ভাই নায়েব আলী। আইয়্যুব আলীর ইটভাটার পাশেই প্রায় সোয়া বিঘা জমি লীজ দেয় স্থানীয় ইনু নামের এক ব্যাক্তির কাছে। ওই জমিতে প্রায় ২০/২৫ দিন আগে পাট রোপন করেন তিনি। পাটক্ষেত্রেও চারা গছিয়ে বড় হতে শুরু করেছিল। গত ১৬ এপ্রিল সকালে ওই নায়েব আলী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জমি দখলের উদ্দেশ্যে পাওয়ার টিলার নিয়ে ফসলি ওই জমি চাষ দিয়ে দেয়। এবং হুংকার দিয়ে আসে ওই জমিতে কেউ দখলে গেলে তার জীবননাশ করে দেবে। ফসলি জমি নষ্ট করায় প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয় বলে জানা গেছে।
আইয়্যুব আলী জানান, নায়েব আলী তার ভাই। কিন্তু বহু কাল ধরেই তার সাথে সে বিরোধীতা করে আসছে। ইতোপূর্বে বাঁশ কেটে নেওয়া, গাছ কেটেও নিয়ে গেছে। আর এবার এসেছে জমি দখল করতে। এ ঘটনার তিনি প্রতিকার দাবী করে সুষ্টু বিচার দাবী করেন।