১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৮:০১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
জনসমাগম এড়িয়ে মাস্ক পরার আহ্বান প্রধানমন্ত্রীর

জনসমাগম এড়িয়ে মাস্ক পরার আহ্বান প্রধানমন্ত্রীর

স্বাধীনতা ডেক্স :
করোনাভাইরাসের দ্রুত সংক্রমণ রোধে সবার সহযোগিতা কামনা করে বৃহস্পতিবার জনসমাগম, অপ্রয়োজনে বাইরে থাকা এবং যেকোনো জায়গায় মাস্ক পরিধানের জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি সংসদে বলেন, ‘এবার ভাইরাস খুব দ্রুত সংক্রমিত হচ্ছে। এই প্রাদুর্ভাব কেবল আমাদের দেশে নয়, সারা বিশ্ব জুড়ে দেখা দিয়েছে। সুতরাং, আমি সবাইকে বলতে চাই আমরা প্রথমবার যেভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেছি ঠিক সেভাবেই এবারো করোনাভাইরাসের আক্রমণ থেকে সবকিছু নিয়ন্ত্রণ করব।’

বৃহস্পতিবার জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর (সিলেট -৩) মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যদিও বাংলাদেশে প্রাথমিকভাবে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা হয়েছিল, কোভিড-১৯ টিকা কার্যক্রম শুরু হওয়ার পর জনগণ স্বাস্থ্যবিধির নিয়মকে উপেক্ষা করার কারণে সম্প্রতি এই ভাইরাসের সংক্রমণ হঠাৎ বৃদ্ধি পেয়েছে।

শেখ হাসিনা বলেন, জনগণের চলাফেরা ও জনসমাগম অত্যধিকভাবে বেড়েছে, যদিও আমি বারবার সবাইকে মাস্ক পরতে এবং টিকা নেয়া পরও স্বাস্থ্যবিধি মেনে চলতে বলছিলাম।

কোভিড -১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে কিছু নির্দেশনা জারি করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ধীরে ধীরে এটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি তবে এক্ষেত্রে জনগণের সহযোগিতা প্রয়োজন।’

‘জনসমাগম যাতে না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি,’ বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেককে বলব, বিয়ে শাদী কম লোক নিয়ে ঘরোয়াভাবে করা…যেগুলোর তারিখ হয়েছে। বাইরের লোকের সাথে না মেশা। অল্প সময়ের মধ্যে দোকানপাট সেরে কাজ শেষ করে ঘরে ফেরা।

তিনি বলেন, ‘কেউ কোভিড-১৯ সংক্রমিত হোক বা না হোক, সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করছি।’

সূত্র : ইউএনবি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024