১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৪:০৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদ আর নেই

জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদ আর নেই

বাংলা চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদ আর নেই। আজ শনিবার (৬ এপ্রিল) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

১৯৭৩ সালে ‘কার বউ’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। ৪০ বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন ৬০০টি ছবিতে। ১৯৪৫ সালের ৮ জানুয়ারি তিনি মুন্সিগঞ্জের নওগাঁও এলাকায় জন্মগ্রহণ করেন।

টেলিসামাদ পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। ‘কার বউ’ তার অভিনীত প্রথম ছবি হলেও দর্শকদের কাছে তিনি পরিচিতি পান আমজাদ হোসেনের ‘নয়নমণি’ ছবির মাধ্যমে। সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা টেলিসামাদের সংগীতেও রয়েছে সমান পারদর্শিতা। ‘মনা পাগলা’ছবির সংগীত পরিচালনা করেছেন তিনি। এছাড়া ৫০টিরও বেশি ছবিতে তিনি গানও গেয়েছেন।

টেলিসামাদের আসল নাম আবদুস সামাদ। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ক্যামেরাম্যান মোস্তফা মামুন তার আবদুস সামাদ বাদ দিয়ে টেলিসামাদ নামটা দিয়েছিলেন। সেই থেকে তাকে সবাই টেলিসামাদ নামেই চেনে।

সত্তরের দশক থেকে তাকে পর্দায় দেখেছেন দর্শকরা। এ যাবৎ অসংখ্য চলচ্চিত্র-নাটকে নানা ধরনের চরিত্রে তার দুর্দান্ত অভিনয় দর্শকের মনে দাগ কেটে আছে দারুণভাবে। নিজের অভিনয় শৈলি দিয়ে দর্শকদের বিনোদন ও হাসিতে সারাক্ষণ মাতিয়ে রাখতেন টেলিসামাদ। একসময় কমেডিয়ান বললেই চলে আসত তার নাম। সমানতালে অভিনয় করেছেন সিনেমায়, টেলিভিশনে। পেয়েছেন তুমুল জনপ্রিয়তা।

চল্লিশ বছর ধরে যিনি সবাইকে হাসিয়েছেন, জীবন সায়াহ্নে এসে অভাব, জরা, ক্লান্তি আর একাকীত্ব মিলিয়ে দারুন অবসাদগ্রস্থ সেই কৌতুক সম্রাটের মুখের হাসিই নিভে গেছে। ২০১৫ সালে তার অভিনীত সর্বশেষ ছবি ‘জিরো ডিগ্রী’ মুক্তি পায়। অসুস্থ হয়ে আজ স্কয়ার হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024