১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৩:৫৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ছানা ও মুকুলের দৃঢ় নেতৃত্বে ভেড়ামারায় ট্রাক মার্কার গনজোয়ার

ছানা ও মুকুলের দৃঢ় নেতৃত্বে ভেড়ামারায় ট্রাক মার্কার গনজোয়ার

স্বাধীনতা ডেক্স:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে স্থানীয় আওয়ামীলীগের একক প্রার্থী কামারুল আরেফিনের ট্রাক মার্কার গনজোয়ার সৃষ্টি হয়েছে ভেড়ামারা উপজেলায়। এখন শুধু বিজয়ের অপেক্ষা। আওয়ামীলীগ নেতাকর্মীরা মনে করেন, ভেড়ামারার রাজনৈতিক নেতা আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা এবং আবু হেনা মোস্তফা কামাল মুকুলের দৃঢ় নেতৃত্বে বিভক্ত ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতাকর্মীই এখন এক প্লাটফরমে। সবাই আন্তরিকতার সাথে ট্রাক মার্কার পক্ষে কাজ করছে। আগামী ৭ জানুয়ারী ট্রাক মার্কার বিপুল ভোটে বিজয়ী হওয়ার মধ্যে দিয়ে ১৫ বছরের জুলুম নির্যাতন, হত্যার অবসান হবে।
আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা পরপর ২ বার ভেড়ামারা পৌরসভার সফল মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন। ভেড়ামারা পৌরসভা সহ উপজেলা ব্যাপীই তার রয়েছে ব্যাপক গ্রহনযোগ্যতা। তিনি উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক এবং আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের একান্ত আস্থাভাজন। নেতাকর্মীদের শেষ ভরসা হিসেবে তাকেই বিবেচনা করা হয়। অন্য দিকে, ভেড়ামারা আওয়ামীলীগের মেধাবী এক রাজনৈতিক আবু হেনা মোস্তফা কামাল মুকুল। তিনি ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সম্মানিত সভাপতি এবং কুষ্টিয়া জেলা পরিষদের ২য় মেয়াদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ভেড়ামারা আওয়ামীলীগের নেতাকর্মীদের আস্থার জায়গায় রয়েছেন সফল এই রাজনৈতিক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢামাঢোল বেজে উঠলে স্থানীয় নেতাকর্মীদের প্রধান চাওয়া হয়ে উঠে জাসদের প্রার্থী নয়, তারা চান আওয়ামীলীগের একক প্রার্থী। যিনি হবেন আওয়ামীলীগের রক্ষা কবচ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অবাধ, সুষ্টু, নিরপেক্ষ এবং উৎসবমুখর নির্বাচন উপহার দিতে যে কাউকে প্রার্থী হওয়ার আহবান জানান। এসময় মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামারুল আরেফিন কে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে ঘোষনা দেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগকে সংগঠিত করা এবং উপজেলার তৃনমূল পর্যন্ত সংগঠন কে চাঙ্গা করে ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ট্রাক মার্কার পক্ষে গনজোয়ার সৃষ্টি করার কাজ।
ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু’র নির্দেশে দল গোছানোর কাজ শুরু করেন আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা এবং আবু হেনা মোস্তফা কামাল মুকুল। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দল কে সংগঠিত করে নেতাকর্মীদের ট্রাক’র পক্ষে মাঠে নামিয়েছেন। বিভক্ত ইউনিয়ন আওয়ামীলীগের নেতা এবং তার অনুসারীরাও এখন এক মঞ্চে দাড়িয়ে বক্তব্য রাখছেন। ধরমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শামসুল আলম, সাবেক চেয়ারম্যান শাহাবুল আলম লালু, আব্দুল আজীজ এখন একই মঞ্চে। জুনিয়াদহ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, সাবেক চেয়ারম্যান সাহেদ আহমেদ শওকত, বাহাদুরপুর ইউনিয়নে সোহেল রানা পবন, হাসান সরোয়ার, মোকারিমপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুস সামাদ, বাহিরচর ইউনিয়নে আওয়ামীলীগ নেতাকর্মী সহ জাসদ নেতা জগলুও ট্রাকের পক্ষে একাট্রা হয়ে মাঠে নেমেছেন। চাঁদগ্রাম ইউনিয়নে বুলবুল কবীর, সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দীন সোনা সহ বিভক্ত আওয়ামীলীগ এখন মাঠে সরব। ভেড়ামারা পৌরসভার ৯টি ওয়ার্ড’র মধ্যে ৮টি ওয়ার্ডের কাউন্সিলরই এখন ট্রাক মার্কার পক্ষে একাট্রা হয়ে ট্রাক’র বিজয় নিশ্চিত করতে মরিয়া।
ভেড়ামারা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আলী মৃধা জানিয়েছেন, ভেড়ামারা উপজেলায় ট্রাক মার্কার পক্ষে ব্যাপক গনজোয়ার সৃষ্টি হয়েছে। এখন অপেক্ষা শুধু বিজয়ের। তিনি বলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম চুনু’র নির্দেশে আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, আবু হেনা মোস্তফা কামাল মুকুলের দূঢ় নেতৃত্বে ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ একাট্রা হয়ে ট্রাক’র পক্ষে কাজ করছে। যোগ্য প্রার্থী কামারুল আরেফিনের পক্ষে কাজ করছে। বর্তমানে গনজোয়ার সৃষ্টি হয়েছে ট্রাক মার্কার। প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রচুর কর্মী সমর্থক, মহিলা কর্মী সমর্থক এখন মাঠে রয়েছে। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সক্রিয় এখন আওয়ামীলীগের প্রতিটা কর্মী সমর্থক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024