উজ্জল হোসেন:
ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রশিদী পাড়া এলাকার চরম হতদরিদ্র আককোস আলী ও তার স্ত্রী শেফালী খাতুন। প্যারালাইজড হয়ে দুজনাই এখন বিছানাগত। জীবিকা নির্বাহ করায় যেন কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হকের দৃষ্টি আকর্ষণ করা হলে ওই পরিবার কে ১বস্তা চাউল প্রদান করার সিদ্ধান্ত নেন। গতকাল সোমবার সন্ধ্যায় ধরমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চেয়ারম্যান শামসুল হক দরিদ্র ওই পরিবারের প্রতিনিধি আলী হোসেনের হাতে ওই চাউল তুলে দেন। এসময় ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের অর্থ বিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।