১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৮:০২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
চেয়ারম্যানকে অপসারণ, ভিডব্লিউবি কার্ড লটারির মাধ্যমে নির্ধারণের দাবীতে পরিষদ ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

চেয়ারম্যানকে অপসারণ, ভিডব্লিউবি কার্ড লটারির মাধ্যমে নির্ধারণের দাবীতে পরিষদ ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

এম এ মাজিদ তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশের বারুহাস ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো.ময়নুল হকের অপসারণ ও ভিডবিউবি কার্ডধারী নির্ধারণে লটারীর দাবী জানিয়ে এলাকাবাসী পরিষদ ভবন ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
রবিবার দুপুরে ওই ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসুচিতে অংশ নেন ইউনিয়ন এলাকার শতাধিক বাসিন্দা।
মানববন্ধনে বক্তারা বলেন, বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ময়নুল হক মামলার আসামী হয়ে পলাতক আছেন। আর পলাতক অবস্থা থেকেই তার কয়েকজন ইউপি সদস্য ও ঘনিষ্ঠ লোকজনের মাধ্যমে অর্থের বিনিময়ে ভিডবিউবি কার্ড করে দেবার নাম করে ঘুর আদায় করেছেন। এজন্য বক্তাগণ তার অপসারণ ও উন্মুক্ত লটারীর মাধ্যমে ভিজিডির কার্ড বিতরণের দাবী জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বারুহাস ইউনিয়ন যুবদলের আহবায়ক আলামিন শেখ, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, বারুহাস ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহআলম সরকার, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান রানা, বারুহাস ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিয়াম আহম্মেদ, তাড়াশ ডিগ্রি কলেজ শাখার সহ-সভাপতি রিফাত হোসেন শিমুল, ছাত্র নেতা আনিছুর রহমান প্রমূখ।
এ দিকে বারুহাস ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হক মুঠোফোনে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, মামলার কারণে আমি পলাতক আছি। তাই আমার অনুপস্থিতে ইউনিয়ন পরিষদে কি হচ্ছে তা আমার জানা নেই।
পাশাপাশি পরিষদে উপস্থিত ইউপি সদস্য মো. ফিরোজ আহম্মেদ ও সংরক্ষিত নারী সদস্য মোছা. সীমা খাতুন ঘুর নেওয়ার বিষয়টি অস্বীকার করে জানান, একটি মহল বিশেষ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

বারুহাস ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) নির্মল কুমার মাহাতো বলেন, বিষয়টি আমি ঊধ্বর্তন কর্মকর্তাকে জানিয়েছি।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান বলেন, বিষয়টি আমি প্রাথমিক ভাবে জেনেছি। সেই সাথে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024