১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১:০১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত,আহত ১

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত,আহত ১

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর তেল পাম্পের সামনে মোটরসাইকেল- ভ্যান সংঘর্ষে লোকনাথপুরের ছেলে হৃদয় নামের একজন নিহত হয়েছে এবং রিফাত নামের একজন আহত হয়।
জানা গেছে ১৪ মে সকাল সাড়ে ৭ টার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পূর্ব পাড়ার এনামুলের ছেলে হৃদয় (১৭) ও মন্টুর ছেলের রিফাত (১২) ডুগডুগি বাজার থেকে লোকনাথপুর নিজ এলাকায় ঈদের নামাজ পড়বে বলে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিল এসময় লোকনাথপুর তেল পাম্পের নিকটবর্তী স্থানে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সামনে একটি ভ্যান চলে আসায় গাড়িটি কন্ট্রোলে আনতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে এনামুলের ছেলে হৃদয় (১৭) নিহত হন ও মন্টুর ছেলে রিফাত(১২) আহত হন।পরে আহত রিফাতকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে লোকনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে মোটরসাইকেলটি উদ্ধার করে এবং লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন।এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার এসআই গোকুল ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।তার এ অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
ছবিঃ নিহতের

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024