| | | |
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
চাঁপাইনবাবগঞ্জে চলমান লকডাউন বাড়লো আরোও ৭ দিন

চাঁপাইনবাবগঞ্জে চলমান লকডাউন বাড়লো আরোও ৭ দিন

স্বাধীনতার ডেক্স:
করোনাভাইরাসের সংক্রমণ, মৃত্যু ও ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাড়লো আরও ৭ দিনের কঠোর লকডাউন।

সোমবার (৩১ মে) বেলা সাড়ে ১২টার দিকে জানিয়েছেন জেলা প্রশাসক। এর আগে শুক্রবার (২৮ মে) জেলায় লকডাউন চলাকালেই ভারতীয় ভ্যারিয়েন্ট ধরা পড়েছে ৭ জনের দেহে। জেলা প্রশাসনের মাধ্যমে তাদের বাড়িতে বাড়িতে লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস ও চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং ২১৫ নমুনা পরীক্ষায় ৯৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদিকে জেলায় এ পর্যন্ত মোট ১ হাজার ৮৩০ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় ভারতীয় ভ্যারিয়েন্ট ভাইরাস ধরা পড়েছে ৭ জনের দেহে। সর্তকতার জন্য প্রশাসনের পক্ষ তাদের বাড়িতে লাল পতাকা টাঙ্গানো হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ৭ দিনের বিশেষ সর্বাত্মক কড়া লকডাউনের সপ্তম দিনে আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫উপজেলার সকল অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, বিপণী বিতান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সকল গণ-পরিবহন ও রেল চলাচল। তবে আম পরিবহনকারী ম্যাংগো স্পেশাল ট্রেন ও পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। তবে লকডাউনের নীতিমালা ও স্বাস্থ্যবিধি মেনে কাঁচাবাজার ও ওষুধের দোকানগুলো খোলা রয়েছে। লকডাউন কার্যকরে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

এছাড়া লকডাউনের নির্দেশনা অমান্য করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৮টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024