১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৬:৪৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
চাঁদা না দেওয়ায় ফেক আইডি দিয়ে কু‌ষ্টিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদ‌কের বিরু‌দ্ধে অপপ্রচার,থানায় জিডি

চাঁদা না দেওয়ায় ফেক আইডি দিয়ে কু‌ষ্টিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদ‌কের বিরু‌দ্ধে অপপ্রচার,থানায় জিডি

নাজনীন আক্তার :

চাঁদা না দেওয়ায় কুষ্টিয়া থে‌কে প্রকা‌শিত দৈ‌নিক কু‌ষ্টিয়া বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. লাল্টু’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়াও ওই ফেক আইডি থে‌কে কু‌ষ্টিয়ার অন‌্যান‌্য পেশাদার সাংবা‌দিক‌দের জ‌ড়ি‌য়েও মিথ‌‌্যাতথ‌্য ছড়া‌নো হ‌চ্ছে। 

জিডি সূত্রে জানা গেছে, সম্প্রতি অজ্ঞাত পরিচয়ধারীরা ফেসবুকে ভুয়া আইডি খুলে কুষ্টিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদকের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে। 

অভিযোগে উল্লেখ করা হয়, Jannatul Mithila Soha (Facebook Link: https://www.facebook.com/share/1aFtWQ83np) পরিচয়ধারী ফেক ফেসবুক আইডি থে‌কে নাম ও ছবি ব্যবহার করে পোস্ট করে অপপ্রচার ও হয়রানি করছে।

ভুক্তভোগী কু‌ষ্টিয়ার বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক মো.লাল্টু জানান, ফেক আইডি থেকে প্রকাশিত তথ্য সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও সম্মানহানিকর। এসব অপপ্রচারের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তি‌নি দা‌বি ক‌রেন,এক‌টি পক্ষ চাঁদা দাবি করে আসছিল এবং সেই দাবি পূরণ না করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে সাধারণ ডা‌য়েরীর(জি‌ডি) তদন্ত কর্মকর্তা কু‌ষ্টিয়া ম‌ডেল থানার উপপ‌রিদর্শক(এসআই) কাউসার বলেন, “জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024