১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:১৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
চলনবিলাঞ্চলে ৫ বছরে ত্রিশ হাজার তালবীজ রোপন

চলনবিলাঞ্চলে ৫ বছরে ত্রিশ হাজার তালবীজ রোপন

এম এ মাজিদ,তাড়াশ (সিরাজগঞ্জ) থেকে :
‘তালগাছ একপায়ে দাঁড়িয়ে/ সবগাছ ছাড়িয়ে/ উঁকি মারে আকাশে …।’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার মতো তালগাছ আকাশে উঁকি মারে বলেই বজ্রপাতের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। বজ্রনিরোধক হিসেবে তাই তালগাছের পরিচিত রয়েছে। সাম্প্রতিক বছর গুলোতে বাংলাদেশেও আবহাওয়া জলবায়ুর বিরুপ প্রভাবে বজ্র্রপাতের হার আগের তুলনায় অনেক গুনে বেড়ে যাওয়ায় ব্যাপক জীবন হানির ঘটনা ঘটছে।
আর বজ্রপাতে জীবনহানী প্রতিরোধ করতে তালগাছের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়েছেন ‘ভিলেজ ভিশন’ নামের সংগঠনটির প্রতিষ্ঠা মো. শরীফ খন্দকার। ২০১৯ সাল থেকে তিনি চলনবিল অঞ্চলে রোপণ করে চলেছেন তালবীজ (আঁটি)। গত ৫ বছরে রোপণ করেছেন ত্রিশ হাজার তালবীজ।
জানা গেছে, চলনবিল অধূষ্যিত তাড়াশ-সলঙ্গা, তাড়াশ-বারুহাঁস, তাড়াশ-নিমগাছি, তাড়াশ-মাগুড়াবিনোদ, তাড়াশ-রানীরহাট, গোন্তাবাজার-কাটাগাড়ি, সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট, চায়না বাঁধসহ বিভিন্ন জায়গায় ২০১৯ সালে এক হাজার, ২০২০ সালে ৫ হাজার, ২০২১ সালে ১৫ হাজার, ২০২২ সালে এক হাজার ৫০০, ২০২৩ সালে ৩ হাজার ৫০০, ২০২৪ সালে অক্টোম্বর পর্যন্ত ৪ হাজার ৫০০ সহ পাঁচ বছরে প্রায় ৩০ হাজার তালবীজ রোপন করে হয়েছে। আরো ৭০ হাজার তালবীজ রোপনের লক্ষমাত্রা নির্ধারণ করে তারা তা ব্যাস্তবায়নে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন। অবশ্য, সেচ্ছাসেবি সংগঠন ‘ভিলেজ ভিশন’ নামের এ সংগঠনটির তালবীজ রোপনসহ নানান মানবিক, সামাজিক এসব ব্যাতিক্রমি কাজে এলাকার মানুষের প্রশংসা কুড়াচ্ছে।
সংগঠনের সেচ্ছাসেবক মাসুম বিল্লাহ, ইতি মিলনসহ অনেকে বলেন, ‘ভিলেজ ভিশন’এর মাধ্যমে নানান মানবিক কাজে অংশ গ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত ভাবি। আর তালবীজ রোপন বা বৃক্ষ লাগানোর কাজে সবুজ দেশ গড়তে দেশের সকল তরণদের এগিয়ে আসা উচিত।
মানবতার কাজে সবার পাশে থাকা তাড়াস্থ্য অলাভজনক ও সেচ্ছাসেবি সংগঠন ‘ভিলেজ ভিশন’ এর তালবীজ রোপনসহ মানবিক নানা কাজের প্রসংসা করে তাড়াশের প্রবীণ শিক্ষক নজরুল ইসলাম। তিনি বলেন, সংগঠনটি সচ্ছতার মাধ্যমে ৫০ জন উদ্দ্যোমী সেচ্ছাসেবক তরুণ-তরণী নিয়ে এ সংগঠনটি মানবিক কাজ চালিয়ে যাচ্ছেন তা প্রসংসার দাবী রাখে। বিশেষ করে পথ শিশুদের শিক্ষা উপকরণ, খাবার বিতরণ, অস্বচ্ছলদের পথ শিশুদের গণ মুসলমানি সর্বপরি সবুজ দেশ গড়তে বৃক্ষ রোপনের মত মহতি ব্যাতিক্রমি কাজকে স্বাগত জানাই।
সংগঠনটির উপদেষ্টা সমাজসেবক মো. সাইফুল ইসলাম জানান, সবুজ দেশ গড়তে সংগঠনটির পক্ষ থেকে এরই মধ্যে বিভিন্ন সড়ক, টিলা বা উচু ভিটায় ১ লাখ খেজুর বীজও রোপন কার্য্যক্রম শেষ করেছেন। এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে পঞ্চগড়, মুন্সিগঞ্জ, ঢাকার ডেমরা, চট্রগ্রামসহ বিভিন্ন আরো ৫ হাজার তালবীজ বিনা মূল্যে ওই সকল প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক শরীফ খন্দকার জানান, দেশের বিত্তবান ও প্রবাসীদের দান অনুদানে বর্তমানে প্রায় ৫০ জন উদ্দ্যোমী সেচ্ছাসেবক তরুণ-তরণী নিয়ে এ সংগঠনটি মানবিক কাজ চালিয়ে যাচ্ছি। যেমন-পথ শিশুদের সহযোগিতা, অস্বচ্ছলনারীদের আয় বর্ধকমূলক প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ, অসুস্থ্য বৃদ্ধদের মাঝে ঔষধ, পথ্য বিতরণ, শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ, প্রতিবন্ধীদের মাঝে উপকরণ ও আয় বর্ধকমূলক কার্য্যক্রম পরিচালনা, প্রাকৃতিক দূর্যোগ যেমন বন্যা, খড়াসহ বিভিন্ন সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো ও সবুজ দেশ গড়তে ঔষুধি, ছায়াবৃক্ষ, বজ্রপাত নিরোধক তালবীজ রোপনের মতবিবিধ কাজ করেন।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা বলেন, ভিলেজ ভিশন তার স্বেচ্ছাসেবী টিম নিয়ে মানবিক হরেক রকম কাজের সাথে তালবীজও রোপন করছেন। আর বাংলাদেশেও আবহাওয়া জলবায়ুর বিরুপ প্রভাবে বজ্র্রপাতের হার আগের তুলনায় অনেক বেড়ে যাওয়ায় অনান্য বৃক্ষের চারার সাথে তালবীজ রোপনকে অগ্রধীকার দেওয়া উচিৎ। যা তারা ভালভাবে শুরু করেছেন। আমি সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি সংসঠনটির মানবিক কোন কাজে সহযোগিতা চাইলে উপজেলা প্রশাসন সাধ্যমত তা করবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024