১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১১:৩৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ঘুমন্ত মা ও নানির মাঝ থেকে আড়াই মাসের শিশু চুরির অভিযোগ

ঘুমন্ত মা ও নানির মাঝ থেকে আড়াই মাসের শিশু চুরির অভিযোগ

দেবাশীষ দত্ত :
কুষ্টিয়ার কুমারখালীতে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে গিয়ে আড়াই মাস বয়সের এক শিশু চুরির অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উপজেলার আদাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনেরা বলছেন, মা ও নানির সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় ওই শিশুকে কে বা কারা নিয়ে গেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই শিশুর নাম ইসরাফিল। তার বাবা জিয়াউর রহমানের বাড়ি উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা আনন্দপুরে। গতকাল সোমবার মায়ের সঙ্গে একই উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল ইসরাফিল। ওই বাড়ি থেকেই চুরির ঘটনা ঘটেছে।

শিশুটির মা রেহেনা বেগম জানান, রাতে খাবারের পর তাঁর মায়ের সঙ্গে একমাত্র ছেলে ইসরাফিলকে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। দুজনের মাঝে ছেলে ঘুমিয়ে ছিল। রাত ১০টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখতে পান তাঁর পাশে ইসরাফিল নেই। একপাশে টিন ও একপাশে বেড়া দেওয়া ঘরের দরজার খিল শোয়ার সময়ই খোলায় ছিল।
এই বিছানায় মা ও নানির সঙ্গে গতকাল রাতে ঘুমিয়ে ছিল ইসরাফিল। ছবি: আজকের পত্রিকাএই বিছানায় মা ও নানির সঙ্গে গতকাল রাতে ঘুমিয়ে ছিল ইসরাফিল। ছবি: আজকের পত্রিকা
তাৎক্ষণিক বাড়ির সবাই আশপাশে খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পাননি। পরে সকালে বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে। এ সময় মা-বাবা দুজনেই কান্নায় ভেঙে পড়েন।

বাগুলাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক নবা আজকের পত্রিকাকে বলেন, ‘আদাবাড়িয়া গ্রামের মহন মণ্ডলের বাড়ি থেকে শিশু চুরির ঘটনাটি জেনেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানার একাধিক টিম শিশুটিকে উদ্ধার করতে কাজ করছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে কাউকে আটক করা হয়নি।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024