| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
গড়াই রেল ব্রিজে আগুন

গড়াই রেল ব্রিজে আগুন

স্বাধীনতা ডেক্স :
কুষ্টিয়া-রাজবাড়ী রেলরুটের গড়াই নদীর উপরের রেল ব্রিজের শ্লীপারে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকাল ৮টার সময় ব্রিজের শ্লীপারে আগুনের ধোয়া দেখে স্থানীয়রা “৯৯৯” এ ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।
কুমারখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল হালিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্লিপারের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রেল ব্রীজের কাঠের শ্লিপার অনেক পুরানো এবং তার উপরে কাগজের কোন টুকরো পড়ার কারণে হয়তো এ ঘটনা ঘটেছে।
এসময় রেল কর্তৃপক্ষ এ পথ দিয়ে সাময়িক রেল চলাচল বন্ধ রেখেছিলো।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, এটি দুর্ঘটনা নাকি নাশকতা সেটি খতিয়ে দেখছে রেলওয়ে পুলিশ। ইতোমধ্যে রেল পুলিশের দুটো টিম তদন্তে কাজ করছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024