১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ৯:৫১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এর পরিচালক হলেন ভেড়ামারার কৃতি সন্তান ডাঃ সাইফ উদ্দৌলা

গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এর পরিচালক হলেন ভেড়ামারার কৃতি সন্তান ডাঃ সাইফ উদ্দৌলা

এস এম র‌ওনক:

জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফ উদ্দৌলাকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সাথে তাঁকে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

ডাঃ সাইফ উদ্দৌলা ভেড়ামারা উপজেলার গোলাপ নগর গ্রামের মৃত সিরাজউদ্দিন মাস্টারের ১১ সন্তানের মধ্যে তৃতীয় এবং ছেলেদের মধ্যে দ্বিতীয় সন্তান, মৃত সিরাজ উদ্দিন মাস্টারের ১১ সন্তানের মধ্যেও প্রায় সবাই প্রতিষ্ঠিত , বড় ছেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দুবাই প্রবাসী এবং মেয়েরা স্কুল শিক্ষক এবং গৃহিণী তৃতীয় সন্তান সিভিল ইঞ্জিনিয়ার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করে সরকারি চাকরিজীবী

অপরদিকে গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. গোলাম কিবরিয়াকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২৪) স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বদলিকৃত কর্মকর্তারা আগামী তিন কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024