| | | |
সংবাদ শিরোনামঃ
মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ
গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে ৫ জন নিহত এবং ১৫ জন আহত

গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে ৫ জন নিহত এবং ১৫ জন আহত

ডেস্ক নিউজঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে ৫ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার রাত ৩ টার সময় ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলার জুম্মারঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে নেয়ার পথে আরও ২ জনের মৃত্যু ঘটে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে বুড়িমারীগামী বরকত এন্টারপ্রাইজের একটি নৈশকোচ গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া জুম্মারঘর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয় এবং ১০ জন গুরুতরসহ ১৭ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে।

পরে আহতদের হাসপাতালে নেয়ার পথে আরও ২ জন মারা যায়।

এ পর্যন্ত নিহত ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন: রংপুর মিঠাপুকুরের রিয়াজ উদ্দিন, লালমনির হাটের পাটগ্রামের মাহাবুল ইসলাম, টাঙ্গাইলের সুনীল কুমার ও বাসের হেলপার লালমণির হাটের হাতীবান্ধা থানার দোয়ানী গ্রামের বিদ্যুৎ।

আহত যাত্রীদের অভিযোগ, বাসটি বেপরোয়া চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেয়া হচ্ছে এবং নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

দুঘর্টনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত টিম গঠন করা হবে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024