| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু, আহত ১৩

গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু, আহত ১৩

মনিরুল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে এস বি পরিবহনের ধাক্কায় বুলবুল হোসেন (৪৫) নামের এক ভ্যানচালক নিহত ও আরো ১৩ জন আহত হয়েছে। বুধবার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলাধীন চেংগাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল হোসেন গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের আবদুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী এস বি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর চলাচল কৃত পাখি ভ্যানটিকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.ফারুক হোসেন পাখি ভ্যানচালক বুলবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। গাংনী ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবহন চালককে আটকের চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024