১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | রাত ১:২২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার ত্যাগের ফসল স্বাধীন বাংলাদেশ/ এ্যাডভোকেট বুলবুল আবু সাইদ শামীম

গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার ত্যাগের ফসল স্বাধীন বাংলাদেশ/ এ্যাডভোকেট বুলবুল আবু সাইদ শামীম

এস এম র‌ওনক:
মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বাগগাড়ীপাড়া যুব ক্লাবের আয়োজনে মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে মোঃ আব্দুর রহমান মাষ্টারের পরিচালনায় এবং যুবদল নেতা মোঃ ওয়াসিম আহমেদের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী এ্যাডভোকেট বুলবুল আবু সাইদ শামীম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোকারিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রকিবুল ইসলাম রাকিব, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফিরাদুল ইসলাম শিরা, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির যুবদলের নির্বাহী সদস্য মোঃ রফিকুল ইসলাম,
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী এ্যাডভোকেট বুলবুল আবু সাইদ শামীম বলেন, বাংলার মাটি ও মানুষের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় পেয়েছি স্বাধীন বাংলাদেশ এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ গঠনে তার অবদান চির স্মরণীয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার যে আত্মত্যাগ তা বাংলাদেশের আপামর জনসাধারণের মনে গেঁথে আছে, তার সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমাদের সকল কে একতাবদ্ধ হতে হবে, সমাজ থেকে সকল মাদক দূর করে শিক্ষার পরিবেশ নিশ্চিত ও সুষ্ঠু সমাজ গঠনে খেলাধুলা ও যুবসমাজের ভূমিকা অপরিসীম, তাই যেকোনো অপ্রীতিকর পরিবেশ এড়িয়ে দেশ গঠনে যুব সমাজকে একতাবদ্ধ ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024