১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৯:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
খোকসায় আওয়ামী লীগের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

খোকসায় আওয়ামী লীগের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

শাহীন আলম লিটন, কুষ্টিয়া :
কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এসময় ভাঙচুর করা হয়েছে ২০টি বাড়ি।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা ও বৃহস্পতিবার সকালে উপজেলার কোমরভোগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ২১ জনকে আটক করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাবেদ মেম্বার ও সাবেক ইউপি সদস্য তুহিন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে বুধবার সন্ধ্যায় দু’গ্রপেুর মধ্যে সংঘর্ষ হয়। পরে বৃহস্পতিবার সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ।এতে কমপক্ষে ১৫ জন আহত হন। সংঘর্ষের সময় উভয় পক্ষের ২০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে তুহিন, শেখ সাইদুল, ইসলাম, শাহজাহান আলী ও আমিরুল ইসলামকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ২১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024