ইব্রাহিম খলিল :
কেন্দ্র ঘোষিত ছয় দফা দাবি আদায় লক্ষ্যে প্রধান উপদেষ্টা বরাবর কুষ্টিয়া জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয় আজ রবিবার বেলা তিন টায়।সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই স্মারক লিপিটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আজিরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মোঃ ইব্রাহিম খলিল, যুব মজলিসের কেন্দ্রীয় সহ সেক্রেটারি মোহাম্মদ জামিরুল ইসলাম, জেলা সভাপতি হাফেজ শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক হাফেজ শফিউল আলম, সহ সাধারব সম্পাদক হালিমুজ্জামান, আব্দুল কাদির, সাব্বির প্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ।