১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১:০৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
খেলাধূলা বাড়ায় বল, মাদক নয় খেলতে চল/ ইউনিয়ন গোল্ড কাপে বদলে যাওয়ার স্বপ্ন দেখছে ভেড়ামারার বাহাদুরপুর’র যুব সমাজ

খেলাধূলা বাড়ায় বল, মাদক নয় খেলতে চল/ ইউনিয়ন গোল্ড কাপে বদলে যাওয়ার স্বপ্ন দেখছে ভেড়ামারার বাহাদুরপুর’র যুব সমাজ

শাহ্ জামাল :
ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট’র সফল আয়োজন থেকে বদলে যাওয়ার স্বপ্ন দেখছে বাহাদুরপুর’র যুব সমাজ। বিকেল হলেই বহু যুবক কে দেখা যাচ্ছে ফুটবল নিয়ে মাঠে আসতে। আবার ফুটবল একাডেমীতে নাম রেজিষ্ট্রেশন করে অনেক যুবক গড়তে যাচ্ছেন নতুন ক্যারিয়ার। এসবই সম্ভব হয়েছে ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের সুযোগ্য পুত্র, বিজেএম গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রুবেল মাহমুদ রতন’র কারনে। এতো বড় টুনামেন্টের আয়োজনের মাধ্যমে তিনি বদলে দিতে চেয়েছেন বাহাদুরপুর ইউনিয়নের যুব সমাজের স্বপ্ন।
“খেলাধুলা বাড়ায় বল, মাদক নয় খেলতে চল” শ্লোগানে গত ১৬ সেপ্টেম্বর কুচিয়ামোড়া ফুটবল মাঠে আয়োজন করা হয় জমকালো বাহাদুরপুর ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট’ ২০২৩। উদ্বোধন করেন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন। ভারতীয় আইপিএল’র আদলে নামকরণ করে ইউনিয়নের ১৫টি গ্রামে দল গঠন করা হয়। মাঠের খেলায় অংশনেয়, বাহাদুরপুর ইউনিয়নের নতুন পাড়া ডেঞ্জার, মালিপাড়া ওয়ারিয়স, রায়টা লায়ন্স, গোসাইপাড়া ভিক্টোরিয়া, মাধবপুর ডেঞ্জার, কাজীপাড়া এ্যালিভেন্ট, বাঁশের দিয়াড় মিয়ামী, জামালপুর প্যারোটি, মসলেপুর ডিয়ার, আড়কান্দি সিটি, মেঘনাপাড়া আল হেলাল, বাহাদুরপুর ইউনাইটেড, কৈগাড়ী পাড়া কিংস, কুচিয়ামোড়া টাইগার্স, ঠাকুর দৌলতপুর ন্যাশন। তুমুল মাঠের লড়াই শেষ করে এখন অপেক্ষা ফাইনালের। আগামী শুক্রবার ফাইনাল খেলার যুদ্ধে মাঠে নামবেন মালিপাড়া ওয়ারিয়স এবং রায়টা লায়ন্স। ব্যাপক দর্শক প্রিয়তা পাওয়া এই ফুটবল টুনামেন্ট কে ঘিরে বাহাদুরপুর ইউনিয়নের যুব সমাজ এখন নতুন স্বপ্নে বিভর। মাদক ফেলে দিয়ে তারা এখন ফুটবল নিয়ে মাঠে আসতে শুরু করেছেন। অনেক যুবক এখন নাম রেজিষ্ট্রেশন করে বিজেএম গ্রুপ ফুটবল একাডেমীর সদস্য হয়েছেন। সন্ধ্যা নামলেই নিয়মিত ভাবে ট্রেনিং এ অংশ নিচ্ছেন। সফল এ ফুটবল টুনামেন্টের আয়োজনের পর নতুন করে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছে বাহাদুরপুর ইউনিয়নের যুব সমাজ। খেলোয়ারদের উৎসাহ দিতে এবং দর্শকদের অনলাইনে এবং অফলাইনে টুনামেন্টের দিকে দৃষ্টি রাখতেই কুচিয়ামোড়ার সুলভ সুপার সপ’র পক্ষ থেকে প্রতিটি খেলায় দেওয়া হতো পুরুস্কার। জমজমাট এ আয়োজনে দারুন আনন্দে মেতেছিল বাহাদুরপুর ইউনিয়নবাসী।
বাহাদুরপুর ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট’র সফল আয়োজক, ভেড়ামারার বিজেএম গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রুবেল মাহমুদ রতন জানান, যুব সমাজকে খেলার মাঠে টানতেই মুলত আয়োজন করা হয়েছে এই টুনামেন্টের। খেলাধুলা বাড়ায় বল, মাদক নয় খেলতে চল শ্লোগানে যুবকদের কে মাদক থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি মনোনিবেশের আহবান জানানো হয়েছে। বাহাদুরপুর ইউনিয়নের ইতিহাসে সেরা টুনামেন্ট উল্লেখ করে তিনি বলেন, এই টুনামেন্টের মাধ্যমে খেলোয়ারদের মধ্যো তৈরী হয়েছে, অসাধারন ক্যাপ্টেনসি, লড়াই করার তীব্র মানুষিকতা, অসাধারন বুদ্ধিদীপ্ত। এই খেলা শেষে আমরা বিজিএম গ্রপের সেরা একাদশ ঘোষনা করবো। যারা লড়াই করবে বিভিন্ন জাতীয় এবং আন্তজার্তিক ফুটবল খেলায়। তিনি বাহাদুরপুরবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, খেলাধুলার যে ধারা এই টুনামেন্টের মাধ্যমে যাত্রা শুরু হলো, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ধারা অব্যবহত রাখতে হবে। তবেই সফল হবে সুন্দর, সম্প্রতির এবং স্বপ্নের বাহাদুরপুর ইউনিয়ন গঠন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024