১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৮:৩৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কোমলমতি শিশু শিক্ষার্থীদের মূল ভিত্তি গড়ে দেওয়ার কাজ করছে ভেড়ামারার প্রতিভা মডেল একাডেমী স্কুল ———এ্যাড. তৌহিদুল ইসলাম আলম

কোমলমতি শিশু শিক্ষার্থীদের মূল ভিত্তি গড়ে দেওয়ার কাজ করছে ভেড়ামারার প্রতিভা মডেল একাডেমী স্কুল ———এ্যাড. তৌহিদুল ইসলাম আলম

মাসুদ করিম :
ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম বলেছেন, শিক্ষার মানোন্নয়নে এবং কোমলমতি শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে ভেড়ামারার প্রতিভা মডেল একাডেমী স্কুল। কোমলমতি শিশু শিক্ষার্থীদের মূল ভিত্তি গড়ে দেওয়ার কাজটিও করছে এই বিদ্যাপীট। তিনি গতকাল রবিবার সকালে মধ্যবাজারস্থ প্রতিভা মডেল একাডেমী স্কুল সংলগ্ন মাঠে ৫ম শ্রেনীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সভাপতির ভাষনে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। বিদ্যালয়ের প্রতিষ্টাকালীন প্রধান শিক্ষক সাংবাদিক ফিরোজ মাহমুদের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, ভেড়ামারা পৌর বিএনপির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক এস এম আল হোসাইন সোহাগ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম রঞ্জু, ভেড়ামারা ল্যাব এইড ডায়গনষ্টিক সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ্ জামাল।
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মননা কেষ্ট, সনদ এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়। পরে মনোঙ্গ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024