১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ২:৩২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কোভিড-১৯ এর ২য় ঢেউ মোকাবেলায় ৫৭২ কোটি টাকা বরাদ্দ

কোভিড-১৯ এর ২য় ঢেউ মোকাবেলায় ৫৭২ কোটি টাকা বরাদ্দ

স্বাধীনতা ডেক্স :
কোভিড-১৯ এর ২য় ঢেউয়ের কারণে চলাচল সীমিতকরণের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কর্মহীন মানুষকে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার ৫৭২ কোটি ৯ লক্ষ ২৭ হাজার টাকা বরাদ্দ প্রদান করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক এ বরাদ্দ প্রদান করা হয়। প্রায় ১ কোটি ২৪ লক্ষ ৪১ হাজার ৯০০ পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদান করা হবে।
ভিজিএফ কর্মসূচির আওতায় সারাদেশের ৬৪ টি জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লক্ষ ৭৯ হাজার ২০৩ টি কার্ড এবং ৩২৮টি পৌরসভার জন্য ১২ লক্ষ ৩০ হাজার ৭৪৬ টি কার্ডসহ মোট ১ কোটি ৯ হাজার ৯৪৯টি ভিজিএফ কার্ডের বিপরীতে ৪৫০ কোটি ৪৪ লক্ষ ৭৭ হাজার ৫০ টাকা বরাদ্দ প্রদান করা হয়। পরিবার প্রতি ১০ কেজি চালের সমমূল্য অর্থাৎ কার্ড প্রতি ৪৫০ টাকা হারে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলাসমূহের জন্য ৩৯৫ কোটি ৬ লক্ষ ৪১ হাজার ৩৫০ টাকা এবং পৌরসভাসমূহের জন্য ৫৫ কোটি ৩৮ লক্ষ ৩৫ হাজার ৭০০ টাকা বরাদ্দ দেয়া হয়।
কোভিড পরিস্থিতিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তার জন্য ১২১ কোটি ৬৪ লক্ষ ৫০ হাজার টাকা দেয়া হয়েছে। দেশের ৬৪টি জেলার ৪ হাজার ৫৬৮ টি ইউনিয়নের প্রতিটিতে ২ লক্ষ ৫০ হাজার টাকা হারে মোট ১১৪ কোটি ২০ লক্ষ টাকা মানবিক সহায়তা হিসেবে প্রদানের জন্য এ অর্থ ছাড় করা হয় । সারাদেশের ৩২৮ টি পৌরসভার অনুকূলে মোট ৫ কোটি ৬৭ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে এ ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য ২ লক্ষ টাকা, বি ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং সি ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য ১ লক্ষ টাকা হারে বরাদ্দ দেয়া হয় । ঢাকা দক্ষিণ ও উত্তর, গাজীপুর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য ৭ লক্ষ টাকা হারে বরাদ্দ দেয়া হয় ।
ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং সিলেট সিটি কর্পোরেশনের জন্য ৫ লক্ষ টাকা হারে বরাদ্দ দেয়া হয়। তাছাড়া দেশের ৬৪ টি জেলার জেলা প্রশাসনের অনুকূলে এ ক্যাটাগরির জন্য ২ লক্ষ টাকা, বি ক্যাটাগরির জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং সি ক্যাটাগরির জন্য ১ লক্ষ টাকা হারে মোট ১ কোটি ৭৭ লক্ষ বরাদ্দ দেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024