| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
কেউ পায়নি নৌকা, কুষ্টিয়া-২ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

কেউ পায়নি নৌকা, কুষ্টিয়া-২ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

শাহ্ জামাল :
মনোনয়ন দাখিলের শেষ দিনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। এরা হলো ঃ জাসদ সভাপতি এবং ২০১৮ সালে মহাজোটের প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হাসানুল হক ইনু এমপি, জাতীয় পাটি (জিএম কাদের) শহীদুল ইসলাম ফারুকী, বিএনএফ প্রার্থী আরিফুর রহমান, সাম্যবাদী দলের কমরেড আনোয়ার হোসেন বাবলু, স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, ডাঃ মোস্তানজিদ লোটাস, শরিফুজ্জামান নবাব, সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দ রাশেদা বেগমের পুত্র কামরুল আরেফিন ও ডাঃ ইখতেখার মাহমুদ।
কুষ্টিয়া-২ আসন অত্যান্ত গুরুত্বপূর্ন একটি আসন। এ আসন থেকেই মহাজোটের প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে ২০০৮ সাল থেকে পরপর ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। পরে তিনি তথ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। আওয়ামীলীগ ২৯৯ আসনে নৌকা প্রতীকের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করলেও এ আসনটি এখনো ফাঁকা রাখা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024