শাহ্ জামাল :
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বড় ব্যবধানে পরাজয়ের পথে মহাজোটের হেভিওয়েট প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ১৬১ টি কেন্দ্রের মধ্যে ভেড়ামারা উপজেলার সব কয়টি ৫০ টি এবং মিরপুর উপজেলার ১১১টির মধ্যে ৭৬ টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে বিপুল ভোটে পরাজয়ের পথে হাসানুল হক ইনু। বেসরকারী ভাবে নির্বাচিত হওয়ার পথে রয়েছেন স্থানীয় আওয়ামীলীগ মনোনীত স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। ইনু তার নিজের উপজেলা ভেড়ামারার ৫০টি কেন্দ্রে নৌকা প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৭’শ ৬৫ ভোট। আর কামারুল আরেফিন পেয়েছেন ৪২ হাজার ৫’শ ৫৯ ভোট। ভেড়ামারা উপজেলায় ৬ হাজার ৭’শ ৯৪ ভোটে পরাজিত হয়েছেন ইনু।
অন্যদিকে মিরপুর উপজেলায় ১১১টি কেন্দ্রের মধ্যে ৭৬টি কেন্দ্রে হাসানুল হক ইনু পেয়েছেন ৩৮ হাজার ৭’শ ১৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন ট্রাক প্রতীক পেয়েছেন ৫১ হাজার ৯’শ ৪৩ ভোট। প্রাপ্ত ফলাফলে ২০ হাজার ২৪ ভোটে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন।