১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | দুপুর ১:৪৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে বাসবন্ধ/ ভোগান্তি তে যাত্রীরা

কুষ্টিয়া-মেহেরপুর সড়কে বাসবন্ধ/ ভোগান্তি তে যাত্রীরা

শাহীন আলম লিটন :
হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী যাত্রীরা। এতে বিকল্প একমাত্র যানবাহন হিসেবে রয়েছে অটোরিকশা। তাও যাবে না মেহেরপুর।
গতকাল শনিবার (০১ অক্টোবর) রাতেও স্বাভাবিক ছিল বাস চলাচল। হঠাৎ বাস বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। তবে কবে নাগাদ এর সুরাহা হবে তাও জানাতে পারেনি বাস ও মিনিবাস মালিক সমিতি।
রবিবার (০২ অক্টোবর) সকাল থেকে কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে মেহেরপুরগামী কোনো বাস ছেড়ে যায়নি। এছাড়া মেহেরপুর থেকে ঢাকাগামী কোনো দূরপাল্লার যাত্রী পরিবহনও ছেড়ে যায়নি বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু।
সুমাইয়া খাতুন তার বাচ্চাকে নিয়ে যাবেন মেহেরপুরে। কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে মেহেরপুরের বাস না চলায় সুমাইয়াকে আসতে হয়েছে ৪০ টাকা রিকশা ভাড়া দিয়ে মজমপুরে। মজমপুর থেকেও কোনো গাড়ি না পেয়ে একমাত্র ভরসা আলফা মোড়ের অটোরিকশা স্ট্যান্ড। সেখানে যেতে আরও ২০ টাকা দিতে হয়েছে তাকে। কিন্তু অটোরিকশা মেহেরপুর পর্যন্ত যাবে না। বামুন্দি পর্যন্ত যাবে তাও ভাড়া ৮০ টাকা।
সুমাইয়া খাতুন বলেন, একদিকে যেমন বৃষ্টি, তার উপরে বাস চলছে না। পদে পদে ভোগান্তি। আর বাস না চলায় ভাড়াও দিতে হচ্ছে বেশি। অন্যদিকে সময়ও লাগছে বেশি।
কুষ্টিয়া-মেহেরপুর সড়কের যাত্রী আমলার সাইফুল ইসলাম। কুষ্টিয়া এসেছিলেন বিআরটিএ অফিসে। কিন্তু বাস না চলায় তার ভরসা অটোরিকশা।
সাইফুল ইসলাম বলেন, একেত বছরের পর বছর ধরে রাস্তা ঠিক হয় না। অন্যদিক বাস চলছে না। কি যে ভোগান্তি, ১০ টাকার ভাড়া ২০ টাকা চাই। কিছুই বলার নাই, বাড়ি তো যেতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, কুষ্টিয়া এবং মেহেরপুরের বাস মালিক সমিতির দ্বন্দ্ব দীর্ঘদিনের। এরই ফলশ্রুতিতে একাধিকবার এই রুটটিতে বাস চলাচল বন্ধ এবং রুটও ছোট করা হয়।
কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু জানান, ঢাকার বাসে যাত্রী তোলা নিয়ে শনিবার (০১ অক্টোবর) মেহেরপুরের বামুন্দি এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বাস মালিক ও শ্রমিক গ্রুপের মধ্যে। এ ঘটনার প্রতিবাদে চালকরা এ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। আমি মনে করি কেবলমাত্র মেহেরপুরের পরিবহন মালিক সমিতির বাজে আচরণের ফলেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আশা করছি শিগগিরই এ সমস্যার একটা সমাধান হয়ে বাস চলাচল স্বাভাবিক হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024