১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১১:২৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়া দৌলতপুরে বৃদ্ধ খুন, আটক -১

কুষ্টিয়া দৌলতপুরে বৃদ্ধ খুন, আটক -১

মোশাররফ হোসেন, দৌলতপুর :

কুষ্টিয়ার দৌলতপুরে গাছের কাঁঠাল পাড়ার জের ধরে ইসলাম মন্ডল নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের বেগুনবাড়িয়া গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের পর ওই রাতেই একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের ইসলাম মন্ডল প্রতিবেশী গাজিউর রহমানের গাছ থেকে বৃহস্পতিবার দুপুরের দিকে একটি কাঁঠাল পাড়েন। এই কাঁঠাল পাড়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পরে মধ্যে দ্ব›দ্ব দেখা দেয়। এ সময় উভয়পরে লোকজন তুমুল বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে গাজিউর রহমানের লোকজন ইসলাম মন্ডলকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। স্বজনরা মুমূর্ষ অবস্থায় তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পর অবস্থার অবনতি হওয়ায় বৃদ্ধকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ইসলাম মন্ডল (৬২) নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

নিহত ইসলাম মন্ডলের শ্যালক শুকুর আলী বাদী হয়ে ১১ জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় একটি মামলা করেছেন। মামলা দায়েরের পরপরই এই মামলার তিন নম্বর আসামি গাজিউর রহমান (৫৫) কে রাতেই গ্রেফতার করে পুলিশ।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, গাছের কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় এক আসামীকে গ্রেফতার করা গেলেও অভিযুক্ত অন্য আসামিরা আত্মগোপন করেছে। তাদের গ্রফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024