১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ১:১৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন সাংবাদিক নেতা আব্দুর রাজ্জাক বাচ্চু

কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন সাংবাদিক নেতা আব্দুর রাজ্জাক বাচ্চু

স্বাধীনতা ডেক্স:
জেলা পরিষদ নির্বাচনে সারাদেশের ন্যায় কুষ্টিয়াতেও জোরেশোরে বইছে নির্বাচনী হাওয়া। কুষ্টিয়া জেলা পরিষদের ৬টি ওয়ার্ডে প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়া নিয়ে জেলা নির্বাচন অফিসে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
১৪ সেপ্টেম্বর বুধবার বেলা ১২টার সময় কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে কুমারখালি ৫নং ওয়ার্ডে সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সাংবাদিক নেতা কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি, দৈনিক হাওয়া’র সম্পাদক এবং জনপ্রিয় বেসরকারি টেলিভিশন মাই টিভি ‘র জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু।
কুষ্টিয়া জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের নিকট সাংবাদিক নেতা আব্দুর রাজ্জাক বাচ্চুর মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি, আল মামুন সাগর, সহ-সভাপতি নুরুন্নবি বাবু, গোলাম মাওলা, যুগ্ম সাধারণ সম্পাদক, যুবায়েদ রিপন,কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক কুষ্টিয়া দর্পণের সম্পাদক মুজিবুল শেখ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারন সম্পাদক এমএ জিহাদ, দপ্তর সম্পাদক এসএম মাহফুজুর রহমান, এম লিটন উজ জামান কোষাধক্ষ্য,কুষ্টিয়া প্রেসক্লাব, ডা. মোকাদ্দেস হোসেন সেলিম, প্রকাশক সম্পাদক দৈনিক সূত্রপাত, কুষ্টিয়ার টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সারফুসহ জেলার প্রিন্ট ও টেলিভিশন মাধ্যমের সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024