১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ২:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়া কেন্দ্রে ভোট দেবে ৫ জেলার ১২৯ ফার্মাসিট/ কুষ্টিয়ায় গাজী-জহির-আলমগীর পরিষদের দেওয়াল ঘড়ি মার্কার নিরঙ্কুশ বিজয়ের সম্ভাবনা

কুষ্টিয়া কেন্দ্রে ভোট দেবে ৫ জেলার ১২৯ ফার্মাসিট/ কুষ্টিয়ায় গাজী-জহির-আলমগীর পরিষদের দেওয়াল ঘড়ি মার্কার নিরঙ্কুশ বিজয়ের সম্ভাবনা

উজ্জল হোসেন:
বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিট এসোসিয়েশন’র কেন্দ্রীয় কমিটির নির্বাচন আজ শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্টিত হবে। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কেন্দ্রে ভোট দেবে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুড়া জেলার ১২৯ জন ভোটার। তারা প্রত্যেকেই ফার্মাসিট। একাধিক ভোটারের সাথে আলোচনা করে গাজী-জহির-আলমগীর পরিষদের দেওয়াল ঘড়ি মার্কার নিরঙ্কুশ বিজয়ের সম্ভাবনার চিত্র দেখে গেছে।
বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিট এসোসিয়েশন’র কেন্দ্রীয় কমিটির নির্বাচনে গাজী-জহির-আলমগীর পরিষদের দেওয়াল ঘড়ি এবং শফি-নুর-মামুন-রাশেদ পরিষদের বই মার্কায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ৪১ টি পদের বিপরীতে নির্বাচনী যুদ্ধে লড়াই করছেন ৮৮ জন প্রার্থী। নির্বাচনে গাজী-জহির-আলমগীর পরিষদের খুলনা বিভাগের সহ-সভাপতি পদপ্রার্থী ভেড়ামারার কৃতি সন্তান, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ফার্মাসিট আরিফুল ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্দী করছেন। এছাড়াও যশোরের মেয়ে হিসাবে নির্বাচনে লড়ছেন যুগ্ন মহাসচিব পদে তানিয়া খাতুন। খুলনা বিভাগের ফার্মাসিটদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হবেন। খুলনা বিভাগের আরিফুল ইসলাম এবং তানিয়া খাতুন যশোর, নড়াইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুড়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়ার ভোটারদের সাথে সাক্ষাৎ করে তাদের পক্ষে ইতোমধ্যেই গন জোয়ার সৃষ্টি করেছেন। খুলনা বিভাগে নিরঙ্কুশ বিজয়ের সম্ভাবনা দেখা দিয়েছে দেওয়াল ঘড়ি মার্কার গাজী-জহির-আলমগীর পরিষদের।
খুলনা বিভাগের সহ-সভাপতি প্রার্থী আরিফুল ইসলাম বলেছেন, আমরা ফার্মাসিটরা দীর্ঘদিন অবহেলিত। নানা ভাবেই আমাদের কন্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। দীর্ঘদিন সরকারী নিয়োগ না থাকায় ফার্মাসিট বেকার বাড়ছে। সরকারী ভাবেও আইন তৈরী করে আমাদের নানা বাধার সম্মুখিন করা হয়েছে। এখন সময়ের দাবী, পেশার মর্যাদা বৃৃদ্ধির জন্য, ১৮ বছর পর ফার্মাসিটদের নিজেদের অধিকার রক্ষা করতে, দাবী আদায় করতে এবং ফার্মাসিট জাতিকে পরিবর্তনের স্বার্থে দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দেওয়ার কোন বিকল্প নেই। তিনি বলেন, খুলনা বিভাগের ন্যায় সারাদেশের ফার্মাসিটরা আজ ঐক্যবদ্ধ হয়েছে। বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024