| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
কুষ্টিয়ায় ৬৫ হাজার মানুষ টিকা নিয়েছে

কুষ্টিয়ায় ৬৫ হাজার মানুষ টিকা নিয়েছে

স্বাধীনতা ডেক্স :
কুষ্টিয়ায় ৬৫ হাজার মানুষ করোনা ভাইরাসের প্রতিরোধকের প্রথম ডোজ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ প্রদান। সেই সাথে চলবে নতুন রেজিষ্ট্রেশনকারীদের প্রথম ডোজের টিকা প্রদান।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়, কুষ্টিয়ায় চলতি বছরের ০৭ ফেব্রুয়ারি থেকে ০৭ এপ্রিল পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৬৫ হাজার ৫৭জন। এ পর্যন্ত ৩ হাজার ৯শ ১৮জন করোনা পজেটিভ রোগী সুস্থ্য হয়েছেন। ৯২জন মারা গেছেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের সংক্রামণ রোধে কুষ্টিয়া জেলা প্রশাসন কাজ করছেন। স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাসের ভ্যাক্সিন দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বৃহস্পতিবার সকাল থেকে দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।
সেই সাথে সরকারী নির্দেশনা মেনে চলার জন্য আহবান জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024