১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শনিবার | বর্ষাকাল | রাত ১০:৩৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়ায় ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

শাহীন আলম লিটন: 
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ও ঠিকাদারসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) কুষ্টিয়া জেলা কার্যালয়। ১ কোটি ১০ লাখ ৩৫ হাজার ৯৭০ টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। চিকিৎসা সেবায় বিভিন্ন ধরণের মেডিক্যাল সরঞ্জামাদি ক্রয়ে সরকারি ক্রয়নীতি লঙ্ঘনসহ পরস্পর যোগসাজসে কোটি টাকা আত্মসাতের দায়ে এ মামলাটি করেন দুদক প্রধান কার্যালয় ঢাকার উপসহকারী পরিচালক মো শহিদুর রহমান।
বৃহষ্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে কুষ্টিয়া জেলা দায়রা জজ বিশেষ আদালতের বিচারক শেখ আবু তাহের এর আদালতে মামলাটি হয়। পরে মামলাটি আমলে নিয়ে আগামী সপ্তাহে শুনানীসহ আদেশের দিনধার্য করেন বিচারক।

মামলায় অভিযুক্তরা হলেন ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. মো. আবু হাসানুজ্জামান, সাবেক অ্যাসিসট্যান্ট রিপেয়ার কাম ট্রেনিং প্রকৌশলী (অবসরপ্রাপ্ত) এ এইচ এম আব্দুর কুদ্দুস ও ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স প্যারাগন এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকার জাহেদুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উল্লিখিত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে ২০১৮-১৯ অর্থবছরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জন্য বাজার দরের চেয়ে বেশি দরে মেডিকেল যন্ত্রপাতি ক্রয় করে সরকারি ১ কোটি ১০ লাখ ৩৫ হাজার ৯৭০ টাকা আত্মসাৎ করে। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া যায়।
সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন সজেকা কুষ্টিয়ার কৌশুলী এ্যাড আল মুজাহিদ মিঠু মামলার সত্যতা নিশ্চিত করেছেন।  
তিনি জানান, দুদকের সব মামলাই চুড়ান্ত ভাবে আদালতে দাখিলের পূর্বে তদন্তকারী কর্মকর্তারা তদন্ত করেন এবং শুধুমাত্র যেসব ক্ষেত্রে সত্যতা আছে বলে প্রাথমিক ভাবে প্রমানিত হয় সেগুলিই মামলা হিসেবে রুজু করা হয়। এই মামলার ক্ষেত্রেও তাই হয়েছে। আদালত আগামী সপ্তাহে যে আদেশ দেন সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন সংশ্লিষ্ট দুদক কর্মকর্তারা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024