| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত-২

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত-২

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। নিহত হাসিম উদ্দিন (৫৫) উপজেলার সদকী ইউনিয়নের পাথরবাড়িয়া মজিবুর রহমান হাইস্কুলের সহকারি শিক্ষক ও নন্দনালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল গ্রামের মৃত হিসাব উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (৮ জুলাই) পৌনে ৯ টার দিকে কুষ্টিয়া – রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কস্থ জিলাপীতলা এলাকায় লাটাহাম্বার ধাক্কায় নিহত হন।

নিহত অপরজন হলেন টিপু প্রামাণিক (৪৫)। তিনি সেকান্দি এলাকার মৃত মুনছের প্রামাণিকের ভ্যানচালক ছেলে। তিনি গত বুধবার দিবাগত রাত পৌনে ২ টায় একই সড়কের নন্দনালপুর ইউনিয়নের ময়েনমোড়ে এলাকায় অজ্ঞাত চলন্ত গাড়ির ধাক্কায় নিহত হন।

পুলিশ জানায়, ভ্যান চালক টিপু প্রামাণিক কে কুষ্টিয়া – রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কস্থ ময়েনমোড়ে এলাকায় অজ্ঞাত নামা গাড়ি এসে ধাক্কা দিয়ে চলে যায় । রাতে টহলরত অবস্থায় খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক রাত ২ টা ১৮ মিনিট ঘটিকায় কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

অপরদিকে স্কুল শিক্ষক হাসিম উদ্দিন পৌনে ৯ টার দিকে একই সড়ক দিয়ে খোকসার দিকে যাচ্ছিলেন। এসময় জিলাপীতলা নামক স্থানে পৌছালে পিছন থেকে সেলোইঞ্জিন চালিত লাটাহাম্বা গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে সড়কের উপর ছিটকে পড়রে মারা যান শিক্ষক। এঘটনায় ঘাতক লাটাহাম্বাকে জব্দ করেছে পুলিশ।

এ ব্যাপারে এতথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, রাতে অজ্ঞাত গাড়ির চাপায় একজন ভ্যান চালক নিহত হয়েছেন। অপরদিকে লাটাহাম্বার চাপায় সকালে স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এঘটনায় লাটাহাম্বা জব্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024