১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ৪:৪৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত -২

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত -২

মনিরুল ইসলাম :
কুষ্টিয়া সদর উপজেলায় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের সামনে ট্রাকের ধাক্কায় শফিউল আজম (৫০) নামে এক কলেজশিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন।

বুধবার (১৪ জুলাই) সকাল ৭টার সময় কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনাটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুর কলার হাটের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনঃ- শফিউল আজম সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামের বাসিন্দা। এনামুল হক (৪০) চরপাড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের আব্দুল গনির ছেলে। এনামুল হক একজন ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় কুষ্টিয়াগামী ওয়ালটন কোম্পানির একটি মালবাহী ট্রাক ঝিনাইদহমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শফিউল নিহত হন। আহত আরেকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষক শফিউলের ভায়রা স্বপন জানান, মাকে দেখার জন্য শফিউল তার মামাতো ভাই এনামুলের সঙ্গে সাতক্ষীরা থেকে কুষ্টিয়ার আমলার খয়েরপুরে আসছিল এবং সকালে দিকে মধুপুরে এই দুর্ঘটনার কবলে পড়ে মারা যায়।

এ ব্যাপারে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024