| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
কুষ্টিয়ায় সড়কে ঝরল ব্যবসায়ীর প্রাণ

কুষ্টিয়ায় সড়কে ঝরল ব্যবসায়ীর প্রাণ

মেজবা উদ্দিন পলাশ, কুষ্টিয়া :
কুষ্টিয়ার মিরপুরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মুলাম সর্দার (৩৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের তালবাড়ীয়া রানাখড়িয়া জ্যোতি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুলাম সর্দার উপজেলার তালবাড়ীয়া হাইস্কুল এলাকার বাসিন্দা। তিনি তালবাড়ীয়া বালির ঘাটে বালু ব্যবসা করতেন।

মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান,তালবাড়ীয়া বালিরঘাট থেকে মোটরসাইকেলে করে সকালে দিকে বাসায় ফিরছিলেন। এসময় জ্যোতি ফিলিং স্টেশনের সামনের বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024