| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
কুষ্টিয়ায় সাংবাদিক লাঞ্ছণার প্রতিবাদে রাজনীতিবীদ ও প্রশাসনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত ৫ সংগঠনের

কুষ্টিয়ায় সাংবাদিক লাঞ্ছণার প্রতিবাদে রাজনীতিবীদ ও প্রশাসনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত ৫ সংগঠনের

অধ্যাপক ফারুক হোসেন :
কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদকি লাঞ্ছণার ঘটনায় রাজনীতিবীদ ও প্রশাসনের সব ধরণের সংবাদ বর্জনের ডাক দিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকদের ৫ সংগঠন। শুক্রবার দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে এ সিদ্ধান্ত নেন কুষ্টিয়া প্রেস ক্লাব, কুষ্টিয়া এডিটরস ফোরাম, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাব ও জেলা টেলিভিশন ক্যামেরা পার্সন এসোসিয়েশনের নের্তৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের লাঞ্ছিত করে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ সুপার সহ তার সাথে থাকা কর্মকর্তারা সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা না করে দ্রুত সভা কক্ষ ত্যাগ করেন। এ ঘটনায় সাংবাদিক নেতৃবৃন্দ জেলার শীর্ষ রাজনৈতিক নেতাদের ¯^রণাপন্ন হয়েও কোন প্রতিকার পাননি। এর আগেও জেলায় কর্মরত মূলধারার সাংবাদিকরা রাজনৈতিক সভা সমাবেশে সংবাদ সংগ্রহে গিয়ে লাঞ্ছণার শিকার হন। এসব ঘটনার জেলার শীর্ষ রাজনৈতিক নেতা এবং জেলা ও পুলিশ প্রশাসনের কাছে ধর্ণা দিয়েও কোন ফল পাননি সাংবাদিকরা।
ঘটনার প্রতিবাদে শুক্রবার কুষ্টিয়া প্রেসক্লাবে জরুরী সভা ডাকেন সাংবাদিক নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি গাজী মাহবুব রহমান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবুল, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, জেলা এডিটরস ফোরামের সহসভাপতি লুৎফর রহমান কুমার, কোষাধ্যক্ষ এম এ জিহাদ, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশরে সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক এস এম রাশেদ, এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শরীফ বিশ্বাস, ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ হাসান বেলাল, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তিতাস, টেলিভিশন ক্যামেরা পার্সন এসাসিয়েশেয়নের সভাপতি আশিফ্জ্জুামান শারফু, সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রথম আলোর প্রতিনিধি তৌহিদী হাসান, যুগান্তর প্রতিনিধি এম জুবায়েদ রিপন, বাংলা টেলিভিনের প্রতিনিধি এম লিটন উজ জামান, সমকাল প্রতিনিধি সাজ্জাদ রানা, দীপ্ত টেলিভিশেনের প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীরা রাজনৈতিক ছত্রছায়ায় থাকা কতিপয় ¯^ার্থাšে^ষী মহল সাংবাদিকদের প্রতিপক্ষ ভেবে তাদের ওপর হামলা, মামলা এমনকি চরিত্র হননের মত নিকৃষ্ট অপচেষ্টা চালিয়ে আসছে। গত বৃহস্পতিবার খোদ কুষ্টিয়ার পুলিশ সুপারের সভাকক্ষে পুলিশ সুপারের উপস্থিতিতে সাংবাদিক নামধারী এক রাজনৈতিক নেতা বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে পরিকল্পিতভাবে যমুনা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালনের ওপর হামলা চালায়। প্রতিকার চেয়ে তাৎক্ষনিকভাবে কুষ্টিয়ার সকল গণমাধ্যমকর্মীরা কুষ্টিয়ার পুলিশ সুপার, শীর্ষ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের জানলেও তারা কার্যকর ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ জেলার সকল গণমাধ্যমকর্মীরা কুষ্টিয়া প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ করতে বাধ্য হন। গণমাধ্যমকর্মীদের প্রতিপক্ষ এসব দুস্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেয়া এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত রাজনৈতিক ও প্রশাসনিক সকল সংবাদ প্রচার ও প্রকাশ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে উপস্থিত সকল গণমাধ্যমকর্মী অশুভ সকল শক্তির বিরুদ্ধে তাদের লেখনী চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024