১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | রবিবার | শরৎকাল | রাত ১২:৩৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় সাংবাদিক নিজামের উপর মাদককারবারীদের নগ্ন হামলা

কুষ্টিয়ায় সাংবাদিক নিজামের উপর মাদককারবারীদের নগ্ন হামলা

স্বাধীনতা ডেক্স ॥
কুষ্টিয়ায় “দৈনিক দিনের শেষে” পত্রিকার জেলা প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচিত ক্রীড়া ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিনের উপর হামলা চালিয়েছে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ীরা। গতকাল শনিবার (১৫জুলাই) সন্ধ্যায় পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের জুগিয়া এলাকায় নিজামের ওপর হামলা চালায় তারা। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়। তার মাথায় ও হাতে গুরুতর জখম হয়েছে। ইতিপূর্বে নিজাম উদ্দিন বে-সরকারি টেলিভিশন ‘দেশ টিভি’তে কর্মরত ছিলেন।
আহত সাংবাদিক নিজাম উদ্দিন বলেন,‘ সন্ধ্যায় জুগিয়ে মোড়ে দাঁড়িয়ে ছিলাম। এ সময় তার সামনে মাদককারবারীরা মাদকের লেনদেন করছিলো। সেই সময় তিনি তাদের মাদক ব্যবসা করতে নিষেধ করলে এলাকার মাদক ব্যবসায়ী হাফিজ ও মানিকের নেতৃত্বে একদল যুবক তার ওপর হামলা করে। তাদের হামলায় তিনি রক্তাক্ত জখম হন। পরবর্তিতে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসে।
এদিকে দ্রুত সময়ের মধ্যে এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার লোকজন জোটবদ্ধ হয়ে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করলে তারা পালিয়ে যায়। হামলার ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান সাংবাদিক নিজাম উদ্দিন ।
হামলার ঘটনা জানার সাথে সাথে গুরুতর আহত সাংবাদিক নিজাম উদ্দিনকে হাসপাতালে দেখতে যান কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জয়যাত্রা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আল মামুন সাগর, কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের কুষ্টিয়া প্রতিনিধি এবং দৈনিক কুষ্টিয়ার খবরের প্রকাশক ও সম্পাদক এম যুবায়েদ রিপন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, একুশে টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, দৈনিক সমকাল ও ডিবিসি নিউজ এর কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ হোসেন রান সহ সর্বস্তরের গণমাধ্যম কর্মি।
এদিকে সাংবাদিক নিজাম উদ্দিন’র উপর মাদক ব্যবসায়ীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলু। তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024