১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৪:০৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি,০৪ মার্চ ২০২২ :
কুষ্টিয়া সদরে মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকিব হোসেন (২১) ও সবুজ উদ্দিন (৩৪) নামে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া পৌরসভার ২০ নং ওয়ার্ডের কুমারগাড়া এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় শাহরিয়ার নির্জন (১৭) ও আশিক (১৮) নামে আরও দুজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মোটরসাইকেল আরোহী আকিব হোসেন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর মাদরাসাপাড়ার শরিফুল ইসলামের ছেলে। সে পলিটেকনিক কলেজের শিক্ষার্থী। আর নিহত বাইসাইকেল আরোহী সবুজ উদ্দিন সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মেটন এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে। তিনি কিয়াম মেটাল কোম্পানিতে চাকরি করতেন। সবুজের দুই মেয়ে রয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া থেকে খাজানগর যাচ্ছিল আকিব হোসেন। এদিকে সবুজ উদ্দিন কিয়াম মেটালে কাজ শেষে বাইসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া পৌরসভার ২০ নং ওয়ার্ডের কুমারগাড়া এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024