১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:১৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় শিক্ষার্থীকে অপহরণ মামলার আসামি গ্রেফতার 

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে অপহরণ মামলার আসামি গ্রেফতার 

শাহীন আলম লিটন, কুষ্টিয়া :

কুষ্টিয়ার খোকসা উপজেলায় নাবালিকা (১৪) নামে এক স্কুলছাত্রীকে অপহরণ মামলায় অভিযুক্ত সাইদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে সাইদুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার সাইদুল একই উপজেলার শোমসপুর ইউনিয়নের সাতপাখিয়া এলাকার আব্দুল ওহাবের ছেলে।মেয়েটির বাবা  জানান, গত ১২ আগস্ট প্রেমের ফাঁদে ফেলে তার মেয়ে নাবালীকাকে অপহরণ করেন প্রতিবেশী দুই সন্তানের জনক সাইদুল ইসলাম। এ ঘটনায় সেদিনই খোকসা থানায় সাইদুলকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন তিনি। পরে রোববার (৩০ আগস্ট) রাতে সাইদুলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ এবং ওই বাড়ি থেকে তার মেয়েকে উদ্ধার করা হয়। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম জানান, রোববার রাতে নিজ বাড়িতে আত্মগোপনে থাকা অভিযুক্ত সাইদুলকে গ্রেফতার করাসহ অপহৃত ওই মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে সাইদুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024