১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শনিবার | বর্ষাকাল | রাত ৮:৫৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়ায় যুবকের লাশ উদ্ধার

শাহীন আলম লিটন :

কুষ্টিয়ায় মাঠের মধ্যে থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় সাগর (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ আগষ্ট) সকালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজানগ্রাম ইউনিয়নের বারইপাড়া কাঠালতলা এলাকার একটি মাঠের মধ্যে থেকে ওই যুবকের লাশ পুলিশ উদ্ধার করে।

নিহত সাগর উজানগ্রাম ইউনিয়নের বারইপাড়া গ্রামের ফারুক মন্ডলের ছেলে। নিহতের পিতা ফারুক মন্ডল জানান, এক সন্তানের জনক সাগর পেশায় রাজমিস্ত্রির জোগাল ছিল। সোমবার সকাল ৭ টার দিকে কুষ্টিয়ার লাহিনী বটতলা এলাকায় ড্রেন নির্মাণ কাজের জোগাল দেওয়ার জন্য সে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে বারইপাড়া কাঠালতলা এলাকার একটি মাঠের মধ্যে থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। ফারুক মন্ডলের অভিযোগ প্রতিবেশী যুবক মিলনের কাছে সাগরের টাকা পাওনা ছিল। গত চার মাস আগে এ নিয়ে এলাকায় সালিশ বৈঠক হয। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মিলন ও তার সহযোগীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ফারুক মন্ডলের অভিযোগ।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি (তদন্ত) আননুর যাহিদ জানান, লাশের গলায় রশি পেঁচানো ছিল। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এ ব্যাপারে তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024