১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শনিবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:৪৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

শাহীন আলম লিটন:
কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নিজাম উদ্দিন (৬৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রবিবার (২৫ জুলাই) সকাল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়া বিআরবির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার বাসিন্দা। তিনি বিআরবি ইন্ডাস্ট্রির অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়ে প্রতিদিন নিজাম উদ্দিন হাঁটতে বের হতেন। আজ (রবিবার) সকালেও হাঁটতে বের হয়েছিলেন। বিআরবি এর সামনে পৌঁছালে পিছন থেকে আসা একটি মাইক্রোবাসে তাকে ধাক্কা দেয়। এতে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনা স্থালেই তিনি মারা যান। এ সময় আশপাশের লোকজন এসে মাইক্রোবাসটি আটক করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024