| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
কুষ্টিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

কুষ্টিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

শাহীন আলম লিটন :

কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক প্রেমিকা।

শুক্রবার (৬ আগষ্ট) ভোর ৬ টা থেকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের নুরুল ইসলামের বাড়িতে ঘটেছে এঘটনা।

প্রেমিক নাজমুল (২৫) নুরুল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে এবং প্রেমিকা (২৪) কুষ্টিয়ার একটি পলিটেকনিকের ছাত্রী।

শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় সরেজমিন গিয়ে দেখা যায়, প্রেমিক নাজমুলের বাড়িতে বসানো হয়েছে সালিশ।এবিষয়ে ছেলে ও মেয়ের সাথে কথা বলতে দেওয়া হয়নি সাংবাদিকদের।

এতথ্য নিশ্চিত করে স্থানীয় মেম্বর শিহাব বলেন, দুজনই এলাকার। কয়েকমাসের প্রেম। আজ শুক্রবার সকালে মেয়েটি দাবিতে ছেলের ঘরের দরজায় বসে অনশন করছে। আমরা পারিবারিকভাবে মিটমাটের চেষ্টা করছি।

সালিশে উপস্থিত প্রেমিকার অভিভাবক হিসেবে আতাউল নামের একজন বলেন, বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বসেছি। বিয়ের ব্যবস্থা করা হবে।

এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024